Monday, April 13, 2026

আত্মহত্যা নয়, ‘খুন’ করা হয়েছে সুশান্তকে, বিস্ফোরক কুপার হাসপাতালের এক কর্মী

Date:

Share post:

ক্রমশই নতুন তথ্য উঠে আসছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায়। আত্মহত্যা নয়, ‘খুন’ করা হয়েছে অভিনেতাকে। এমনটাই জানালেন কুপার হাসপাতালে এক কর্মী।

 

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মী জানিয়েছেন, “সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ দেখেই আমি বুঝতে পারি এটা খুন। গলায় সূচ ফোটানোর দাগ ছিল প্রায় পনেরো থেকে কুড়িটা। গলায় লাগানো ছিল সেলোটেপও। আমি ওনার মৃতদেহ অ্যাম্বুলেন্সে তোলা থেকে শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে গিয়েছিলাম।”

শুধু তাই নয় তিনি বলেন অভিনেতার পা ভাঙা ছিল। তাঁর কথায়, “সুশান্তের পা ভাঙা ছিল। মৃতদেহ তোলার সময় পা বেঁকে ছিল। একবারের জন্যও সোজা অবস্থাতে দেখেনি।”

ওই কর্মী আরও বলেন, ” তাঁর দেহ প্রথমবার দেখেই বুঝে গিয়েছিলাম এটা আত্মহত্যা নয়।”

তিনি জানান, “বড় ডাক্তার থেকে শুরু করে যারা অভিনেতার পোস্টমর্টেম করেছিলেন তারাও এটিকে খুন বলেই আলোচনা করেছিলেন।”

কুপার হাসপাতালে ওই কর্মীর দাবি, সুশান্তের সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। সুশান্তের মৃত্যু আত্মহত্যার কারণে হয়নি, বরং খুন করা হয়েছে তাঁকে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...