Saturday, April 4, 2026

রাতারাতি জীবনযাত্রা স্বাভাবিক করলে বিপর্যয় হতে পারে, সতর্ক করল হু

Date:

Share post:

মঙ্গলবার থেকে দেশে শুরু হলো আনলক ৪। আর ঠিক তার আগেই সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু জানিয়েছে, রাতারাতি লকডাউন তুলে জীবনযাত্রা স্বাভাবিক করলে বড় বিপর্যয় ঘটতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রস আধানম ঘেব্রিয়েসুস বলেন, ” জীবনযাত্রা স্বাভাবিক করে দেওয়া হলে বিপর্যয় ঘটতে পারে। যেসব দেশ ভাইরাস নিয়ন্ত্রণে আনতে পেরেছে, তারাই জীবনযাত্রা স্বাভাবিক করতে পারে। সবকিছু স্বাভাবিক করতে চাইলে সংক্রমণ কমানোর ইচ্ছাটাও থাকতে হবে।” তাঁর কথায়, আগে নিশ্চিত করতে হবে ভাইরাস ছড়াচ্ছে না। যাদের সংক্রমণের সম্ভাবনা বেশি, তাদের জন্য পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে চূড়ান্ত নজরদারি প্রয়োজন।”

যদিও এই প্রথম নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগে বলেছে লকডাউন তুললে নজরদারি চালাতে হবে। হু এর মতে, বিধি নিষেধ শিথিল হওয়ার পর সাবধানতা অবলম্বন না করলে ফের সংক্রমণ ছড়াতে পারে। ইউরোপে আগের তুলনায় ভাইরাসের প্রকোপ বেশ খানিকটা কমেছে। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে তারা। এদিকে ভারতে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। শুরু হয়েছে আনলক ৪। তাতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্তকতা বাড়াচ্ছে চিন্তা।

আরও পড়ুন : এই মহামারির প্রভাব থাকবে কয়েক দশক ধরে, সতর্ক করল হু

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...