Monday, April 6, 2026

করোনা-আক্রান্ত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর প্লাজমা থেরাপি

Date:

Share post:

অসমের কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ’র অবস্থার অবনতি হওয়ায় তাঁকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। গত সপ্তাহেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গগৈ৷ ৮৫ বছরের এই কংগ্রেস নেতা আপাতত স্থিতিশীল।

এদিকে, তরুণ গগৈ হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন৷ এক টুইটে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ করোনা আক্রান্ত হওয়ায় গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি৷ রাত সাড়ে ১১টায় হঠাৎ তাঁর শরীরে অক্সিজেন কমে গিয়েছে। চিকিৎসকদের একটি দল প্লাজমা দেওয়ার সিদ্ধান্ত নেয়।”
হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে এবং কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের সাথে কথা বলেছেন৷ গৌরব বর্তমানে দেশে নেই।
গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধানসহ ৯ চিকিৎসকের একটি দল গগৈয়ের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন৷

আরও পড়ুন : জিএসটি ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রের প্রস্তাব খারিজ ৯ রাজ্যের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...