Friday, April 10, 2026

কেন্দ্রের আর্থিক বঞ্চনার প্রতিবাদে সরব পার্থ

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদে সরব হলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সেপ্টেম্বর মাস জুড়ে তৃণমূলের তিনটি কর্মসূচির কথা তিনি ঘোষণা করেছেন।

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাষ্ট্রীয় শোকের মধ্যেও কেন্দ্র জনস্বার্থ বিরোধী নীতি গ্রহণ করছে। দিল্লির এই বঞ্চনা মানব না। কেন্দ্রের লাঞ্ছনার বিরুদ্ধে ৮ সেপ্টেম্বর রাজ্যের ব্লকে, ওয়ার্ডে প্রতিবাদ মিছিল, সভা করার ডাক দিয়েছেন তিনি। তাঁর কথায়, ” ভার্চুয়াল মিটিংয়ে মুখ্যমন্ত্রী অনেকবার প্রাপ্য টাকা কেন্দ্রের কাছে চেয়েছে। কিন্তু জিএসটি বাবদ টাকা এখনও দেয়নি কেন্দ্র। একসঙ্গে সরব হয়েছে ১৫টি রাজ্য।” বাংলাকে বাংলার প্রাপ্য দিতে হবে এই দাবি নিয়ে ১৪ সেপ্টেম্বর প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি।

সাংবাদিক বৈঠকে তৃণমূল মহাসচিব বলেন, জাতীয় সম্পত্তি বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। এই তালিকায় আছে রেল, ভেল এয়ারপোর্ট, বিএসএনএল। কর্মী সংকোচন করা হচ্ছে। নিয়োগ বন্ধ রাখা হচ্ছে। ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশি বেকারত্ব বেড়েছে দেশে। এত কিছুর মধ্যেও ক্ষুদ্র মাঝারি শিল্পে রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমাতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ সেপ্টেম্বর চাকরি ছাঁটাই চলবে না,চাকরি ছাঁটাই মানছি না কর্মসূচির ডাক দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রতিটি ব্লক, ওয়ার্ডে প্রতিবাদ মিছিল, সভা করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন : নবান্নে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, কী বললেন তিনি

Related articles

নববর্ষের আগে সোনার দামে বড় বদল!

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) হলুদ ধাতুর দাম কি ঊর্ধ্বমুখী? বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের ওঠানামার...

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পরাজয় নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...