Friday, June 26, 2026

জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার চলছে ভোর থেকে, অশান্ত বারামুল্লা

Date:

Share post:

শুক্রবার ভোররাত থেকে শুরু হয়েছে এনকাউন্টার। পাক মদতপুষ্ট জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের তুমুল সংঘর্ষে উত্তপ্ত জম্মু- কাশ্মীরের বারামুল্লা জেলা। এখনও হতাহতের খবর মেলেনি। যদিও গত কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা তীব্র। এদিন কাকভোর থেকে শুরু হয়েছে গুলির লড়াই।

আরও পড়ুন : বাড়ি তল্লাশির পর শৌভিক, স্যামুয়েলকে নিয়ে গেল এনসিবি

সূত্রের খবর, গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। গতকাল গভীর রাতে বারামুল্লার পাত্তান এলাকার ইয়েদিপোরায় যৌথ তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার আগাম খবর ছিল তাদের কাছে। আচমকা ভোর রাতে অতর্কিতে বাহিনীর উপর গুলিবৃষ্টি শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনীও।

#Encounter has started at #Yedipora #Pattan area of #Baramulla. Police and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice

— Kashmir Zone Police (@KashmirPolice) September 4, 2020

গত সোমবার এই বারামুল্লায় সেনাবাহিনীর একটি গাড়ি নিশানা করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার উপরেই ফেটে যায় গ্রেনেড। আহত হন রাস্তায় থাকা সাধারণ নাগরিকরা। জানা গিয়েছে, আহত হয়েছেন মোট ৬ জন। সেনাবাহিনী তখনই তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করে। তার আগেরদিনও গ্রেনেড হামলা হয়েছিল এই বারামুল্লা জেলাতেই। সোপোর এলাকায় একটি পুলিশ পোস্টকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। পাল্টা গুলি চালান চেক পোস্টের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। রবিবার উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকায় ওয়ারপোরা পুলিশ পোস্টকে নিশানা করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরপর এরকম চোরাগোপ্তা আক্রমণের পর বারামুল্লার ওই এলাকায় কয়েকজনের সন্দেহজনক গতিবিধি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে। খবর পৌঁছে যায় পুলিশের কাছে। আত্মগোপন করে থাকা জঙ্গিদের খুঁজতে শুরু করেন গোয়েন্দারা। বিপদ বুঝে আজ সকালে বাহিনীর উপর অতর্কিতে আক্রমণ শুরু। পাল্টা জবাব দিয়েছে পুলিশও।

আরও পড়ুন : কুলভূষণ মামলায় বড় জয় ভারতের, আইনজীবী নিয়োগের সুযোগ দিল পাক আদালত

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...