Thursday, June 25, 2026

মাদকযোগে সাতসকালে তল্লাশি রিয়া- শৌভিকের বাড়ি

Date:

Share post:

শুক্রবার সাতসকালেই তল্লাশি শুরু হল সুশান্তকাণ্ডে প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিকের জুহু তারা রোডের বাড়িতে। মুম্বইয়ের জুহু তারা রোডের এই ফ্ল্যাটেই বাবা- মায়ের সঙ্গে থাকেন রিয়া, শৌভিক। এখানে তল্লাশি চালাচ্ছেন নারকোটিক কন্ট্রোল ব্যুরোর তদন্তকারী অফিসাররা। নিষিদ্ধ মাদক ব্যবহার নিয়ে রিয়া ও শৌভিকের বিরুদ্ধে একাধিক যোগসূত্র হাতে আসার পরই এই তল্লাশি শুরু হয়েছে। একইসঙ্গে, এনসিবির আরেকটি টিম তল্লাশি চালায় সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার বাড়ি। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে চার মাদক পাচারকারী। এরমধ্যে দুজনের সঙ্গে শৌভিকের স্পষ্ট যোগাযোগের প্রমাণ মিলেছে। ধৃত মাদক পাচারকারীরাও জানিয়েছে, মারজুয়ানা, কোকেন সহ একাধিক নিষিদ্ধ ড্রাগ তারা শৌভিক ও স্যামুয়েলকে সরবরাহ করেছে। আবার রিয়ার সঙ্গে গৌরব আরিয়া সহ একাধিক ব্যক্তির হোয়াটসঅ্যাপ চ্যাটেও মাদক সংক্রান্ত প্রশ্ন ও কথাবার্তা রয়েছে। সূত্রের খবর, সুশান্তর প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি তদন্তকারীদের জানিয়েছেন, সুশান্ত, রিয়া দুজনেই নিয়মিত নিষিদ্ধ মাদক ব্যবহার করতেন। বলিউডের প্রভাবশালী বৃত্তেও আকছারই মাদক ব্যবহার হয়। রিয়া নিজে একাধিক সংবাদমাধ্যমে দাবি করেছিলেন যে তিনি কোনও নিষিদ্ধ ড্রাগ কোনওদিন ব্যবহার করেননি। প্রয়োজনে পরীক্ষা দিতেও রাজি বলে জানিয়েছিলেন সুশান্তের বান্ধবী। কিন্তু তদন্তকারীদের অনুমান, রিয়া নিজেও মাদক ব্যবহার করতেন। অন্তত এখনও পর্যন্ত বিভিন্ন তথ্য প্রমাণ সেদিকেই ইঙ্গিত করছে।

এদিন তল্লাশির বিষয়ে এনসিবির ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা বলেন, এটা পদ্ধতিগত বিষয়। এই তল্লাশি তদন্ত প্রক্রিয়ারই অংশ। এনডিপিএস আইনে তল্লাশি চলছে। এরপর, নিষিদ্ধ মাদক ব্যবহারের অভিযোগে আর কে গ্রেফতার হয় এবং নতুন করে অভিযোগ পাওয়ার পর বলিউডের প্রভাবশালীদের বিরুদ্ধে এই আইনে তদন্ত বা জিজ্ঞাসাবাদ শুরু হয় কিনা এখন তাই দেখার। ইতিমধ্যেই বলিউডের নামী সুপারস্টারদের ডোপ টেস্টের দাবি তুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...