Saturday, March 21, 2026

সীমান্ত সমস্যা নিয়ে আজ মস্কোয় মুখোমুখি দু’দেশের প্রতিরক্ষামন্ত্রী

Date:

Share post:

চিন-সীমান্তের সমস্যা সমাধানের লক্ষ্যে আজ, শুক্রবার রাশিয়ার মস্কোয় গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন দু’দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও উই ফেঙ্গে।

ইতিমধ্যেই সেনাস্তরে কয়েক দফা বৈঠক হয়েছে, কিন্তু লাদাখ নিয়ে এখনও কোনও সমাধানে পৌঁছতে পারেনি ভারত-চিন৷ তাই এ বার উচ্চপর্যায়ের বৈঠকে উদ্যোগী হল ভারত ও চিন।

রাশিয়ার মস্কোয় এখন SCO বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন চলছে। শুক্রবার সন্ধ্যায় সেখানেই বৈঠক করবেন দু’দেশের প্রতিরক্ষামন্ত্রী৷ LAC বা প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা ফিরিয়ে আনা নিয়েই এই আলোচনা হতে চলেছে৷ এই প্রথম ভারত ও চিনে প্রশাসনিক কর্তাদের মধ্যে লাদাখ নিয়ে বৈঠক৷ এই বৈঠকের ফলাফল নিয়ে জল্পনা চলছে দু’দেশের কূটনৈতিক মহলে।
এ বছরের মে মাসে লাদাখে ঘোষিত স্থিতাবস্থায় বিঘ্ন ঘটায় চিনা বাহিনী। তার পর থেকে উত্তেজনা বেড়েই চলেছে৷ এই পরিস্থিতিতে দু’তরফের আলোচনার মধ্য দিয়ে সীমান্ত-সমস্যার মীমাংসা করতে আগ্রহী দুই দেশই৷ এদিনের
রাজনাথ ও উই ফেঙ্গের বৈঠকের পর, একই ইস্যুতে আগামী ১০ সেপ্টেম্বর মস্কোয় চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করার কথা জয়শঙ্করের।

আরও পড়ুন : মন কি বাত : এবার পোষ্য হোক দেশীয়

Related articles

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...

প্রয়াত অ্যাকশন স্টার চাক নরিস, মার্কিন মার্শাল আর্টিস্টদের মৃত্যুতে শোকপ্রকাশ হলিউডের

৮৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত হলিউড স্টার চাক নরিস (Chuck Norris)। ১৯৪০ সালে ওকলাহোমায়...

তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

বাংলার পথে উন্নয়নের প্রতিশ্রুতি অসমে। তাই সেখানে কোনও জোটে 'না' তৃণমূল কংগ্রেসের। অসমে (Assam) অস্তিত্ব রক্ষার লড়াই চালানো...