Friday, April 3, 2026

এবার কোলাঘাটে ব্যাপক ধস বিজেপিতে, দলে দলে যোগদান তৃণমূলে

Date:

Share post:

ফের শাসক দল তৃণমূল কংগ্রেসের শক্তিবৃদ্ধি। একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ক্রমশ নিজেদের ঘর গুছিয়ে শক্তি বাড়াচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে বিজেপি ও বিরোধী শিবির ছেড়ে ঘাসফুল যোগদান অব্যাহত। তারই অঙ্গ হিসেবে এবার ফের পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি-সহ বিরোধী শিবিরে বড়সড় ভাঙন। আজ, শনিবার বিজেপি ও সিপিএম ছেড়ে বেশ কয়েকজন নেতা-সহ শতাধিক কর্মী ঘাসফুল শিবিরে যোগ দিলেন।

এদিন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকায় কৃষাণ ক্ষেতমজুর সংগঠন থেকে এক দলীয় কর্মসূচিতে এলাকার ৫ জন পঞ্চায়েত সদস্য-সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১০০ জনের বেশি সক্রিয় রাজনৈতিক কর্মী তৃণমূলে যোগদান করলেন। দলবদল করা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কৃষাণ ক্ষেতমজুর সংগঠনের নেতা হাবিবুল রহমান।

আরও পড়ুন- ভেজাল তেলের “গন্ধ” পেয়ে অর্জুন সিংয়ের পেট্রোল পাম্পে আচমকা হানা ইবি’র

জার্সি বদলে বিরোধী নেতা-কর্মীদের দাবি,যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, তার শরিক হতেই এবং মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতেই তাঁদের তৃণমূলে যোগদান। মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়ন করাই এখন তাঁদের একমাত্র লক্ষ্য।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার ঘোড়া, জেলা পরিষদের কর্মদক্ষ সুমিত্রা পাত্র-সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- ‘শরৎ বসুর স্বপ্ন’: জাতীয় বাংলা সম্মেলনের ‘বাংলা বেতার’-এ শ্রোতারা জানবেন এক অজানা ইতিহাস!

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...