Wednesday, June 24, 2026

ভাইয়েরা আর নেই, জানেনই না ৯৭-এর দিলীপ কুমার

Date:

Share post:

একসময় তিনিও ছিলেন অনেকের হার্টথ্রব। তবে এখন বয়েস হয়েছে তাঁর। দিলীপ কুমার। বলিউড অভিনেতা এখন বার্ধক্যের ভারে জর্জরিত।নানা রকমের অসুখ। বছর ৯৭ এর দিলীপকে ভীষণ আগলে রাখেন স্ত্রী সায়রা বানু। তাই মানুষটি জানতেই পারনেননি গত ১৫ দিনে তাঁর দুই ভাই এহশান খান ও আসলাম খান মারা গিয়েছেন।করোনা কেড়েছে তাঁর দুই ভাইকে। বুধবার লীলাবতী হাসপাতালে মারা যান এহশান। বয়স হয়েছিল ৯০। ২১ অগস্ট মারা গিয়েছিলেন তাঁদের ছোট ভাই আসলাম খান।

আরও পড়ুন: সুশান্তের ফ্ল্যাটে সিবিআই টিম, সঙ্গে এইমসের তিন চিকিৎসক

তাঁর স্ত্রী সায়রা বানু জানান, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই দিলীপ কুমার ভাইদের মৃত্যু সংবাদ জানাতে পারেননি তিনি। কারণ, এ কথা জানলে তিনি ভেঙে পড়তেন।পরিবার চায়, শেষ বয়েসে খুশি থাকুন দিলীপ কুমার। তাই কোনও খারাপ খবরই যাতে তাঁর কান পর্যন্ত না যায় সে চেষ্টা করেন। এমনকী কয়েকদিন আগে অমিতাভ বচ্চন যে করোনা আক্রান্ত হয়েছিলেন সে কথাও প্রবীণ অভিনেতাকে জানানো হয়নি।

মহম্মদ ইউসুফ খান মুম্বইয়ের ফিল্ম জগতে পরিচিত হন দিলীপ কুমার নামে। মুঘলে আজম, গঙ্গা-যমুনা, রাম অর শ্যাম-সহ অসংখ্য ছবিতে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন দিলীপ কুমার।ট্র্যাজেডি কিং নামেই খ্যাত ছিলেন তিনি। পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। ভারত সরকার ১৯৯১ সালে তাঁকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করে।

করোনা পরিস্থিতিতে লকডাউন শুরু হতেই স্বামীকে নিয়ে আইসোলেশনে সায়রা বানু। খুব যত্নে তাঁকে আগলে রেখেছেন অভিনেতার অভিনেত্রী স্ত্রী। স্বামীর কথা ভেবেই মৃত্যু সংবাদও তাঁকে দিতে চান না।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...