Wednesday, June 24, 2026

সরকারি ফাঁকা পদে নিয়োগ নিয়ম মেনেই, ভ্রান্তি দূর করল স্পষ্ট করল কেন্দ্র

Date:

Share post:

সরকারি শূন্য পদে নিয়োগে কোনও বাধা নেই, স্পষ্ট করে দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। একদিন আগেই বলা হয়েছিল বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারে অধীন কোনও নতুন পদ তৈরি হবে না। তবে যে পদগুলো ইতিমধ্যেই খালি সেখানে নিয়োগ চলবে বলেই শনিবার স্পষ্ট করা হল।

আরও পড়ুন : প্রেসক্রিপশন ছাড়াই করোনা পরীক্ষা, আইসিএমআর-এর নয়া নির্দেশিকা

কেন্দ্রের তরফে বলা হয়েছে, সরকারি বিভিন্ন সংস্থা যেমন এসএসসি (স্টাফ সিলেকশন কমিশন) ইউপিএসসি (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন), আরআরবি (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড)-এর মাধ্যমে শূন্য পদে নিয়োগ হবে।শুক্রবারের নির্দেশিকা সম্পর্কে বলা হয়েছে সেটা আভ্যন্তরীন নতুন পদ তৈরির ক্ষেত্রের প্রসঙ্গে ঘোষণা হয়েছিল।

৪ সেপ্টেম্বর ডিপার্টমেন্ট অফ এক্সপেনডিচার বলেছিল, নতুন পদ এখন তৈরি হবে না। তাতেই ভ্রান্তি ছাড়িয়েছিল সরকারি বিভিন্ন পদে নিয়োগ নিয়ে। সেটাই স্পষ্ট করা হল শনিবার।নির্মলা সীতারমণ জানালেন পুরনো নির্দেশিকা বুঝতে অসুবিধে হয়েছিল অনেকের। সরকারি পদে নিয়োগ যেমন চলছে, নিয়ম মেনেই হবে।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...