Monday, April 6, 2026

মদন মিত্রের ওপর স্টিং অপারেশন চালাতে গিয়ে গ্রেফতার তিন বিজেপি কর্মী

Date:

Share post:

তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের উপর স্টিং অপারেশন করতে গিয়ে গ্রেফতার বেলঘরিয়ার বাসিন্দা তিন পড়ুয়া। ধৃতদের নাম অঙ্কন দত্ত, সঞ্জয় চক্রবর্তী, মৃণাল মুখোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মদনবাবু।

আরও পড়ুন : ভারত-চিন সীমান্ত সংঘাতে ফের মধ্যস্থতার বার্তা দিলেন ট্রাম্প  

তাদের মধ্যে একজন আবার প্রেসিডেন্সি কলেজের ছাত্র। খোঁজ নিয়ে জানা গিয়েছে এরা সকলেই নিজ নিজ এলাকায় বিজেপির সক্রিয় কর্মী। তৃণমূলের বদনাম করতেই এমন পরিকল্পনা ছিল তাদের। কিন্তু তার আগেই বালিগঞ্জ থানার পুলিশ এই তিন জনকে গ্রেফতার করেছে। প্রাক্তন মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বালিগঞ্জ থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের মোবাইল। পুলিশ জানার চেষ্টা করেছে এই পরিকল্পনার পিছনে আর কারা কারা যুক্ত ছিল। কাদের নির্দেশে এমন সাহস পেলো ওই তিন পড়ুয়া।

এদিকে, ছেলেদের এমন কাণ্ডের খবর পেয়ে গতকাল শুক্রবার রাতেই ধৃত ছাত্রদের পরিবারের লোকেরা মদন মিত্রের সঙ্গে গিয়ে দেখা করেন। তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। এ বিষয়ে অবশ্য মদন মিত্রের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

আরও পড়ুন : শিক্ষক দিবসের এমন উপহার, যা জানলে আপনিও গর্বিত হবেন!

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...