Saturday, June 27, 2026

ফের স্বজনহারা বি-টাউন, প্রয়াত বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা জনি বক্সী

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক জনি বক্সী। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর করোনা পরীক্ষা করা হয়। তবে সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে জুহুর আরোগ্য নিধি হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান ফিল্মমেকার।

আরও পড়ুনঃপরিবারের অনুমতি ছাড়া সুশান্তকে নিয়ে বই, সিনেমা, সিরিয়াল হলে আইনি ব্যবস্থার হুমকি

জনি বক্সীর মেয়ে প্রিয়া জানান, ‘শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় ওনাকে হাসপাতালে আনা হয় এবং এরপর উনি ভেন্টিলেটার সাপোর্টে ছিলেন। শনিবার ভোররাতে মৃত্যু হয় পরিচালকের, জুহুর শ্মশানেই জনি বক্সীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

আরও পড়ুনঃম্যান ভার্সেস ওয়াইল্ড’এ গ্রিলসের সঙ্গী বলিউডের ‘খিলাড়ি’

চার দশক দীর্ঘ জনি বক্সীর কেরিয়ার। বি-টাউনে মূলত প্রযোজক হিসাবেই কাজ করেছেন জনি বক্সী। মনজিলে অউর ভি হ্যায় (১৯৭৪), রাবন (১৯৮৪), ফির তেরি কাহিনি ইয়াদ আয়ি (১৯৯৩)-র মতো একাধিক ছবির প্রযোজক থেকেছেন জন বক্সী। ডাকু অউর পুলিশ (১৯৯২) এবং খুদাই (১৯৯৪) নামের দুটি ছবি পরিচালনা করেছিলেন জনি বক্সী। দুটি ছবিতেই লিড রোলে অভিনয় করেছিলেন রাজেশ খান্না।

আরও পড়ুনঃ“বলিউডের ছবিতে গান গাওয়ার চেষ্টা ছেড়ে দিয়েছি”, বিস্ফোরক মোনালি

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অনুপম খের, শাবানা আজমি, কবীর বেদী, কুণাল কোহলির মতো বলিউড তারকারা। বর্ষীয়ান এই চলচ্চিত্র নির্মাতা প্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...