Saturday, June 20, 2026

আনন্দপুরকান্ড: বিয়ের আগে মেলামেশা কমতেই নির্যাতিতার ওপর আক্রোশ বাড়ে অভিষেকের

Date:

Share post:

আনন্দপুরকাণ্ডের তদন্তে অভিযুক্ত অভিষেক পাণ্ডে সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। অভিযুক্তের মা-কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আগেই জেনেছিল তাঁর ছেলের ডিভোর্সি। আগে একটা বিয়ে ছিল। কিন্তু স্ত্রী’র ওপর দিনের পর দিন অত্যাচারের পর ছাড়াছাড়ি হয়ে যায়। বিবাহিত হওয়া সত্ত্বেও নিত্য নতুন মহিলারদের ফ্ল্যাটে আনত অভিষেক।

 

আরও পড়ুনঃএকাধিক মহিলাকে ফ্ল্যাটে নিয়ে আসত! আনন্দপুরকাণ্ডে অবশেষে পুলিশের জালে অভিযুক্ত অভিষেক

নির্যাতিতার সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক অভিষেকের। একটা সময় তারা দু’জন একটি একটি বেসরকারি সংস্থায় সহকর্মী ছিল। সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত। তখন অবশ্য ডিভোর্স হয়নি অভিষেকের। নির্যাতিতাও সব জানতেন বলে তদন্তে উঠে এসেছে।

নিগৃহীতাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত অভিষেক পাণ্ডের সঙ্গে তার প্রায় ৫ বছরের সম্পর্ক। সেকথা অবশ্য অভিষেকের মা আগেই জানিয়েছিলেন পুলিশকে। এই সম্পর্কের কথা দু’জনের বাড়ির লোকও জানতো। তাদের
বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দীর্ঘ লকডাউনের জন্য নিগৃহীতার মা জলপাইগুড়ি থেকে কলকাতায় আসতে পারছিলেন না।

আরও পড়ুন:আনন্দপুর কাণ্ডে তেজস্বিনীকে কুর্নিশ,  চিকিৎসার ব্যয়ভার  বহন করবে রাাজ্য সরকার 

অন্যদিকে, কয়েকমাস ধরে নির্যাতিতা তরুণী প্রেমিক অভিষেককে সময় দিচ্ছিলেন না। ফলে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ঘটনার দিনও এই নিয়েই দু’জনের মধ্যে চলন্ত গাড়িতেই ঝামেলা শুরু হয়। সেখান থেকেই মারামারির ঘটনা বলে তদন্তে উঠে এসেছে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...