Friday, June 19, 2026

গ্রিলস-এর সঙ্গে দুঃসাহসিক অভিযানে অক্ষয়, হিংস্র প্রাণীদের সঙ্গে জঙ্গলে খিলাড়ি

Date:

Share post:

রোমাঞ্চে ভরা শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ এবার বিয়ার গ্রিলসের সঙ্গে থাকছে বলিউডের ‘খিলাড়ি’। খিলাড়ি বলতে সিনেমাপ্রেমীরা এক কথায় যাকে চেনে তিনি হলেন অক্ষয় কুমার। তিনিই থাকছেন এবার আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার স্টার বিয়ার গ্রিলসের সঙ্গে। এই পর্বের প্রোমো কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমার নিজেই শেয়ার করে জানিয়েছিলেন।

কর্ণাটকের বান্দিপুর টাইগার রিসর্টে বিয়ার গ্রিলস-এর সঙ্গে থাকছেন বলিউডের ‘খিলাড়ি’। থাকছে তাঁর দুঃসাহসিক অভিযানের গল্প। এই পর্বে দর্শক দেখবেন ঘন জঙ্গলের মধ্যে হিংস্র বন্য জীবদের কীভাবে সামলাবেন অক্ষয় কুমার! চমক থাকছে এই অনুষ্ঠানে।

রোমাঞ্চের সঙ্গে থাকবে অক্ষয় কুমারের বেশ কিছু অজানা কথা। নিজের জীবনের নানা অজানা মুহূর্ত ও তথ্যও অক্ষয় শেয়ার করবেন গ্রিলস এর সঙ্গে। পুরনো দিল্লির ছোট একটি বাড়িতে একসঙ্গে ২৪ জন থাকা। এছাড়াও তিনি শেয়ার করেবেন রাজীব হরি ওম ভাটিয়া থেকে অক্ষয় কুমার হয়ে ওঠার গল্প। জানা যাবে সবটাই।

টুইঙ্কল খান্না, সুনীল শেট্টি, ক্যাটরিনা কাইফকেও এই অনুষ্ঠানে দেখা যাবে অক্ষয়ের বিষয়ে কথা বলতে। অক্ষয় কুমারের সঙ্গে বিয়ার গ্রিলসের এই দুঃসাহসিক অভিযানের এপিসোডটি ডিসকভারি প্লাসে দেখা যাবে ১১ সেপ্টেম্বর রাত আটটায়। আর ডিসকভারিতে দেখা যাবে ১৪ সেপ্টেম্বর রাত আটটায়।

প্রসঙ্গত, এর আগে বিয়ার গ্রিলসের সঙ্গে এই শো’তে দেখা গিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাঁরা উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে সময় কাটিয়েছিলেন। এছাড়াও গ্রিলসের সঙ্গে দেখা গিয়েছিল সুপারস্টার রজনীকান্তকে। তিনি গিয়েছিলেন বান্দিপুরের টাইগার রিজার্ভে।

জানুয়ারি মাসে অক্ষয় কুমারকে দেখা গিয়েছিল মাইসর বিমানবন্দরে। তখন জানা গিয়েছিল, বান্দিপুর টাইগার রিজার্ভে গ্রিলসের সঙ্গী অক্ষয় কুমার।

আরও পড়ুন- BREAKING: চলতি সপ্তাহেই প্রকাশিত হচ্ছে JEE ফলাফল! ইঙ্গিত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...