Thursday, June 18, 2026

কোভিড যোদ্ধার বেশে ৭ জামতাড়া গ্যাঙের সদস্য ধরল কলকাতা পুলিশ

Date:

Share post:

কোভিড যোদ্ধার বেশে জামতাড়া গ্যাঙের সাত সদস্যকে ধরল কলকাতা পুলিশ। মুখে শিল্ড, পরনে অ্যাপ্রন- রীতিমতো ‘কোভিড যোদ্ধা’-এর ছদ্মবেশে জামতাড়ার কুখ্যাত বাড়িগুলিতে হানা দেয় কলকাতা পুলিশের বিশেষ দল। আর তাতেই মিলল ঝাড়খণ্ডের জামতাড়ার সাত ‘সাইবারওয়ালা’।

অভিযোগ, কখনও ব্যাঙ্ক কর্মী সেজে ওটিপি জেনে, আবার কখনও কেওয়াইসি আপডেট করার নামে জালিয়াতি করত ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের সদস্যরা। এলাকার তাদের পরিচয় ‘সাইবারওয়ালা’ নামে।

লেদার কমপ্লেক্স-এর এক বাসিন্দার অভিযোগ ব্যাঙ্ককর্মী বলে পরিচয় দিয়ে ৬ লক্ষ টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেয় এই গ্যাং। এর মধ্যে দেড় লাখ টাকা তাঁকে ফেরত পাঠানো সম্ভব হয়েছিল। একই পদ্ধতিতে এক মহিলার কাছ থেকে তুলে নেওয়া হয়েছিল ৪ লক্ষ ৬৩ হাজার টাকা। সেই ক্ষেত্রে আটকানো সম্ভব হয়েছে এক লাখ টাকা। এই বিষয়ে উত্তর কলকাতার শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের হয়।

এই সব অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে, গোয়েন্দা বিভাগের ব্যাঙ্ক জালিয়াতি শাখার আধিকারিকরা বুঝতে পারেন যে এই কীর্তি জামতাড়া গ্যাঙের। কিন্তু তাদের গ্রেফতার করতে গিয়ে দেখা যায়, পুলিশ আসার খবর তারা আগে থেকে পেয়ে যায়। সেই কারণেই ছদ্মবেশ নিতে হয় গোয়েন্দাদের। ঝাড়খণ্ডের নেমপ্লেটের গাড়ি নিয়ে দিনদুপুরেই তাঁরা হানা দেন জামতাড়ার কয়েকটি গ্রামে। মাস্ক, শিল্ড, অ্যাপ্রন পরে স্বাস্থ্যকর্মী সেজে করোনা পরীক্ষার নাম করে অভিযুক্তদের বাড়িগুলিতে হানা দেন। একেবারে বাড়ির ভিতরে ঢুকে বের করে নিয়ে আসা হয় জালিয়াতদের। এর আগেও এই পদ্ধতিতে জামতাড়ার দুই মাথাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। গত দু মাসের এই নিয়ে গোয়েন্দাদের হাতে মোট নয় জালিয়াত গ্রেফতার হয়। তাদের জেরা করে বাকিদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন- পুজো দিয়ে মুম্বইয়ের পথে কঙ্গনা, তার আগেই অফিসে শুরু ভাঙচুর

Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...