Thursday, June 25, 2026

চিটফান্ড কাণ্ডের “নায়ক” বাবুলের “Z প্লাস” নিরাপত্তা! বিজেপি সাংসদকে কটাক্ষ নুসরতের

Date:

Share post:

এবার আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। বলিউড কুইন কঙ্গনা রানায়তের “Y প্লাস” ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল কেন? এই নিয়ে শুরু হয়েছিল তৃণমূল-বিজেপি তরজা! সেই প্রসঙ্গ টেনেই এবার রোজভ্যালি চিটফান্ড যোগের প্রসঙ্গ তুলে বাবুল সুপ্রিয়কে বিঁধলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত।

এ প্রসঙ্গে নুসরত টুইটে বিজেপি সাংসদকে ব্যঙ্গ করে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের প্রশ্ন, “রোজভ্যালি চিটফান্ডের এনডোর্সমেন্ট করে Z ক্যাটাগরির নিরাপত্তা লাভ করা ছাড়া বাবুলের তাৎপর্যপূর্ণ কাজ আর কি-ই বা আছে?”

নুসরত খোঁচা দিয়ে বলেন, নিজের নির্বাচনী এলাকায় না গিয়ে এবং দরিদ্র ও বঞ্চিতদের লুঠপাট করার জন্য এটাই কি বাবুলকে কেন্দ্রীয় সরকারের দেওয়া সান্ত্বনা সম্মান?

প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী কঙ্গনার কেন “Y প্লাস” নিরাপত্তা দেওয়া হল? এই প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দেগেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যার রেশ ধরে ট্যুইট যুদ্ধে জড়ালেন বাবুল সুপ্রিয় ও নুসরত জাহান।

আরও পড়ুন- নদিয়ায় ব্যাপক ভাঙন বিজেপিতে, একুশের আগে শক্তি বাড়ালো তৃণমূল

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...