Friday, June 19, 2026

নদিয়ায় ব্যাপক ভাঙন বিজেপিতে, একুশের আগে শক্তি বাড়ালো তৃণমূল

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ক্রমশ নিজেদের ঘর গুছিয়ে শক্তি বাড়াচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে বিজেপি ও বিরোধী শিবির ছেড়ে ঘাসফুল যোগদান অব্যাহত। তারই অঙ্গ হিসেবে ফের একবার নদীয়া জেলায় পদ্ম শিবিরে বড়সড় ভাঙন। আজ, বুধবার বিজেপি ছেড়ে বেশ কয়েকজন নেতা-সহ কয়েকশো কর্মী ঘাসফুল শিবিরে যোগ দিলেন। এদিন বিজেপি ছেড়ে আসা সমস্ত নেতা-কর্মীদের উত্তরীয় দিয়ে বরণ করে হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের নদীয়া জেলা নেতৃত্ব।

আরও পড়ুন- বিধানসভায় করোনা টেস্টে হতেই পজিটিভ জলঙ্গির তৃণমূল বিধায়ক

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে নদীয়া জেলার দুটি আসনের মধ্যে একটি আসন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে ছিনিয়ে নেয় বিজেপি। কৃষ্ণনগর আসনটি ধরে রাখলেও রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে হারতে হয় তৃণমূল প্রার্থী রুপালি বিশ্বাসকে। ঠিক ওই সময় দলে দলে বিজেপিতে যোগদানের হিড়িক লেগে ছিল। এবার উলট পুরান! গেরুয়া শিবির ছেড়ে সক্রিয় নেতা-কর্মীদের দলে দলে যোগদান তৃণমূলে।

নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহার হাত ধরে এবার বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

তবে এই প্রথম নয় এর আগেও নদীয়া জেলায় দত্তপুলিয়াতে বিজেপি ছেড়ে দলে দলে কর্মীসমর্থকরা যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। এখানেই শেষ নয়, স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, নদিয়ায় বিজেপির ভাঙন সবে শুরু। আগে আগে দেখুন কী হয়…!

আরও পড়ুন- পরীক্ষা নিয়ে ভিন্নমত দেওয়ার ‘অপরাধ’, পড়ুয়ার বেনজির আক্রমণের মুখে অধ্যাপিকা

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...