Thursday, June 18, 2026

জুম কলে অনলাইন ক্লাস, পড়ুয়াদের সামনেই মৃত্যু শিক্ষিকার

Date:

Share post:

জুম কলে ক্লাস নিচ্ছিলেন শিক্ষিকা। হঠাত্ করেই শরীর খারপ হতে শুরু করে তাঁর। মুখে কিছু বলতে পারছিলেন না। হাঁফাচ্ছিলেন। ম্যাডাম যে অসুস্থ হয়ে পড়ছেন বুঝেই ছাত্রছাত্রীরা তাঁর বাড়ির ঠিকানা চান সাহায্যের জন্য। কিন্তু সেটাও বলতে পারেননি তিনি। তাঁর আগেই ঢলে পড়েন মৃত্যুর কোলে।

আর্জেন্টিনার শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।অসুস্থ হওয়া থেকে মৃত্যু পুরো ঘটনাই রেকর্ড হয়ে রয়েছে জুম কলে। আর শিক্ষিকা চোখের সামনে মারা যেতে দেখেছেন ক্লাসের পড়ুয়ারা। তাদের আক্ষেপ একটাই, কিছুই করতে পারলেন না। কারণ, শিক্ষিকা মারা যাওয়ার আগে বাড়ির ঠিকানাও বলতে পারেননি। ছাত্ররা জিজ্ঞেস করলে বলেছিলেন ‘আমি পারছি না’।

আরও পড়ুন : মধ্যযুগীয় কায়দায় আক্রমণ করতে বর্শা হাতে এগোতে থাকে লাল ফৌজ! সামনে এল বিস্ফোরক ছবি

৪৬ বছরের শিক্ষিকার নাম পাওলা ডে সিমোনে।ইউএডিই আর্জেন্টিনার একটি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষিকা কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। সেরেও উঠেছিলেন। তবে খুবই দুর্বল ছিলেন তিনি। জুম কলে ক্লাসের শুরু থেকেই পড়ুয়ারা বুঝতে পারছিলেন পাওলা ম্যাডামের কিছু অসুবিধে হচ্ছে। তিনি কাশছিলেন। হাঁফাচ্ছিলেন। ঠিক করে কথা বলতে পারছিলেন না। কিন্তু তাই বলে, এভাবে তিনি মারা যেতে পারেন মানতে পারছেন না ছাত্রছাত্রীরা।

শিক্ষিকা মারা যাওয়ার আগের দিনও বলেছিলেন, করোনা উপসর্গ রয়েছে। নিউমোনিয়ায় ভুগছেন তিনি। একমাস হয়ে গেল পুরোপুরি সারছেন না।অ্যানা নামে পাওলোর ছাত্রী ঘটনাটি দেখেছেন। জুম কলের ক্লাসে তিনি ও তাঁর সহপাঠীরা ছিলেন। সেই সময় ম্যাডাম তাঁদের জানিয়েছিলেন তিনি নিউমোনিয়ায় ভীষণ কষ্ট পাচ্ছেন। কথা বলার সময় ম্যাডাম হাঁফিয়ে উঠতেন।

আরও পড়ুন : বিধানসভার করোনা টেস্টে পজিটিভ সুজনের ড্রাইভার, হোম কোয়ারেন্টাইনে সিপিএম নেতা

তবে চোখের সামনে ম্যাডামের মৃত্যু কিশোর মনে গভীর প্রভাব ফেলেছে।পড়ুয়ারা মনমরা। অনকেই আবার খুব ভয় পয়েছেন। জানা গিয়েছে, শিক্ষিকা নিজে ঠিকানা বলতে পারেননি। পডুয়ারাই অন্যভাবে ঠিকানা জোগাড় করে। খবর দেওয়া হয় অ্যাম্বুল্যান্সকে। ডাক্তার যখন শিক্ষিকার ঘরে যান তখন তিনি মৃত।

জানা গিয়েছে, শিক্ষিকা পাওলোর স্বামীও একজন ডাক্তার। করোনা মহামারির জেরে তিনি কাজে খুব ব্যস্ত। স্ত্রীর স্বাস্থ্যের খেয়াল রাখতে পারনেনি। ওই শিক্ষিকার একটি মেয়েও রয়েছে।

করোনা এসে জীবন ওলটপালট করে দিয়েছে এক ধাক্কায়। অনলাইনে ক্লাস যেমন জনপ্রিয় করেছে, তেমনই অনলাইনে মৃত্যুও যে রেকর্ড হতে পারে সেটা দেখিয়েছে।সকলের এক কথা, আর কি দেখার বাকি! এবার করোনা নির্মূল হোক।

Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...