Friday, April 3, 2026

আত্মহত্যা রুখে বধূকে ভাত খাইয়ে, বুঝিয়ে ঘরে ফেরাল পুলিশ

Date:

Share post:

সংসারের নিত্য অশান্তি। উঠতে বসতে শাশুড়ির গঞ্জনা। শ্রীরামপুরের বধূ সটান হাজির হয়েছিলেন উত্তর ২৪ পরগনার ইছাপুরে। নবাবগঞ্জের ঘাটে যখন জলে ঝাঁপ দেবেন তখনই ছুটে আসেন স্থানীয়রা। পরিত্রাতা হয়ে নববধূকে স্বামীর কাছে ফিরিয়ে দেন নোয়াপাড়া থানার পুলিশ অফিসার। জল খাইয়ে, ভাই খাইয়ে, কাউন্সেলিং করিয়ে তাঁকে ফিরিয়ে দেওয়া হয় স্বামীর কাছে। পুলিশের এই কর্তব্যপরায়ণতায় স্ত্রীকে ফেরত পেয়ে কৃতজ্ঞ শ্রীরামপুরের বাসিন্দা বধূর স্বামী।

আরও পড়ুন : এখনও স্মৃতিতে স্পষ্ট একরত্তি রিয়া, মাদকযোগের অভিযোগ অবিশ্বাস্য বলছে তুনতুড়ি

ন’মাস আগে মহিলার বিয়ে হয়েছিল শ্রীরামপুর। প্রথম দু’মাস সংসারের মোটামুটি সমস্ত ঠিকই ছিল। স্বামী সোহাগে স্বপ্নের দিন বুনছিলেন বধূ। তাল কাটে মাস দুয়েক পরেই।পণ নিয়ে অশান্তি শুরু করেন শাশুড়ি। তা নিয়েই নিত্য ঝগড়।স্বামী অত্যাচার না করলেও, স্ত্রীর পক্ষও নিতেন না। ফলে মনে তীব্র অভিমান জমতে শুরু করে বধূ। শাশুড়ির কথা শুনতে শুনতে একসময় ঠিক করেন, আর এ জীবন রাখবেনই না।

দুঃস্বপ্নে পরিণত হওয়া সংসার ছেড়ে এদিক-ওদিক ঘুরে চলে আসেন ইছাপুরে। নবাবগঞ্জে গঙ্গার ঘাটে বসে কাঁদছিলেন। জলে ঝাঁপ দিতে যাবেন ঠিক সেই সময় ধরে ফেলেন স্থানীয়রা। খবর পেটে ছুটে আসে পুলিশ। বধূকে বুঝিয়ে থানায় নিয়ে যায় নোয়াপাড়ার পুলিশ অফিসাররা। ডেকে পাঠান বধূর স্বামীকে। হতাশায় ভোগা বধূকে বোঝান, আত্মহত্যা মানে হেরে যাওয়া। সমস্যার মোকাবিলা করতে হবে। জীবন অনেক বড়। সুন্দর। আর তাছাড়া পুলিশ তাঁর পাশেই আছে। সাহায্য করবে। বধূ জানান, তাঁর স্বামী ভালো।তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।

এরপরই পুলিশ স্বামীর হাতে তুলে দেন বধূকে।নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিও জানান, স্ত্রীর খেয়াল রাখবেন।এমনটা আর ঘটবে না।

মার্চ মাস থেকে শুরু হয়েছে লকডাউন। টানা তিন মাস লকডাউনে ঘরবন্দি জীবনে মানুষ মেজাজ হারিয়ে ফেলছেন। রিপোর্ট বলছে, বাড়িতে থাকায় বাড়ছে গার্হস্থ্য হিংসা। বহু মহিলা অত্যাচারের সম্মুখীন হচ্ছেন। এ জন্য বিভিন্ন রাজ্যের তরফে হেল্পলাইন চালু হয়েছে। রাজ্য মহিলা কমিশনও তত্পর। করোনা পরিস্থিতিতে আতঙ্ক, গার্হস্থ্য হিংসা, ঘরবন্দি জীবনে দমবন্ধ হয়ে অনেকেই আত্মহত্যা প্রবণ হয়ে উঠছেন। মনোবিদরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে যেহেতু বাড়ির বউরা, মহিলারা একেবারেই বের হতে পারছেন না তাই মনের কথা কাউকে বলতেও পারছেন না। গুমড়ে মরছেন। তার জেরেই আসছে তীব্র অবসাদ। হঠকারি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পুরুষ থেকে মহিলারা।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...