Wednesday, April 1, 2026

‘তুই কি আমার জন্য মরতে পারবি?’ বান্ধবীর প্রশ্ন, তিনদিন পর উদ্ধার পড়ুয়ার দেহ

Date:

Share post:

ফেসবুকে বান্ধবীর জিজ্ঞাসা ছিল, ‘তুই কি আমার জন্য মরতে পারবি?’ জয়েন্ট পড়ুয়ার উত্তর ছিল, সে দেখা যাবে। তারপরই বাড়ি থেকে বেড়িয়ে যায় অ্যাডমিট কার্ড আনতে। আর ফেরেনি। ৭২ ঘন্টা পর তার দেহ মিলল গঙ্গার ঘাটে।

কোন্নগরের বাসিন্দা নিট পরীক্ষার ছাত্র অভীক মণ্ডল গত মঙ্গলবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বাড়ি থেকে বেড়িয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। তিনদিন পর শুক্রবার সকালে উত্তরপাড়ার শিবতলা গঙ্গার ঘাটে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় বাসিন্দারা। দেহ উদ্ধার করে নিয়ে যায় উত্তরপাড়া থানার পুলিশ। নিখোঁজ ছাত্রের পরিবার দেহ সনাক্ত করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোন্নগরের বিদিশা হাউসিং এলাকায়। তবে রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার পর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ছাত্র আত্মহত্যা করেছে নাকি অন্য কোনও কারণ খতিয়ে দেখছে পুলিশ।

তবে ছাত্রর মৃত্যুর ঘটনার পর ছাত্রের পরিবারের বক্তব্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ছাত্রের মা ও ভাই জানায় হাওড়া সাঁতরাগাছির এক ছাত্রী অভীকের ঘনিষ্ট বন্ধবী ছিল। যার সাথে কথাবার্তা হতো অভীকের।কিন্তু ওই ছাত্রীর একটি মোবাইল মেসেজ জ ঘিরে উঠছে প্রশ্ন। মৃত ছাত্রের মা জানাচ্ছে, বান্ধবী অভীককে একটি মেসেজ করে জানতে চায়, “তুই কি আমার জন্য মরতে পারবি?”এই প্রশ্নের পরেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় অভীক। কোন্নগরের গঙ্গার ঘাটের পাশে জিটি রোডের উপর পাওয়া যায় অভীকের সাইকেল।এরপর আজ সকালে উত্তরপাড়ার গঙ্গার ঘাটে ছাত্রের মৃতদেহ উদ্ধার হওয়ায় পর নানা প্রশ্ন উঠছে। কোন্নগরের এই মেধাবী ছাত্র কী কোনও অবসাদে ভুগছিল? নাকি বান্ধবীর মেসেজের কথা প্রমাণ করতে সে মরিয়া ছিল? ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে অভীক আর তার বান্ধবী জয়েন্টেয়ের কোচিংয়ের জন্য আকাশ ইনস্টিটিউটে একসঙ্গে পড়ত। সেখান থেকেই সম্ভবত সম্পর্ক তৈরি হয়।

 

আরও পড়ুন – শিবসেনাকে ভীতু, কাপুরুষ বলে কটাক্ষ করলেন কঙ্গনার মা

Related articles

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...