Tuesday, March 24, 2026

শিবসেনাকে ভীতু, কাপুরুষ বলে কটাক্ষ করলেন কঙ্গনার মা

Date:

Share post:

মেয়ের সঙ্গে এবার মাঠে নামলেন মা। কঙ্গনা রানওয়াতের সঙ্গে উদ্ধব ঠাকরের উত্তপ্ত বাক্যবিনিময়ের সাক্ষী গোটা দেশ । এর মধ্যেই তার মা আশা রানওয়াত কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন । হিমাচল প্রদেশ কংগ্রেসের এই ডাকসাইটে নেত্রী বিজেপিতে যোগ দেওয়ায় ছড়িয়েছে চাঞ্চল্য।
এ প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেসের সঙ্গে থেকে তো কিছু হলো না, উল্টে এরকম দিন দেখতে হলে, তাই বিজেপিতে যোগ দেওয়াই ভাল মনে হল !’
তিনি জানিয়েছেন, ‘আমার মেয়ের সঙ্গে মুম্বইতে যা হয়েছে, তার জন্য সারা দেশ আমার মেয়ের পাশে রয়েছে।’
তিনি শিবসেনাকেও কড়া বার্তা দিয়েছেন। বলেছেন, ‘এটা বালা সাহেব ঠাকরের শিবসেনা নয়। এরা ভীতু, কাপুরুষ।’ তিনি বলেন, আমার মেয়ে ১৫ বছর বয়স থেকে কষ্ট করে টাকা উপার্জন করেছে। আর সেখানে এ কেমন সরকার যে,
ভয় দেখানোর চেষ্টা করছে !

Related articles

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...