Friday, April 3, 2026

অপহৃত পাঁচ ভারতীয়কে মুক্তি দিল চিন

Date:

Share post:

কয়েকদিনের প্রবল টানাপোড়েনের পর অবশেষে অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হওয়া পাঁচ গ্রামবাসীকে শনিবার ফিরিয়ে দিল চিনের পিপলস লিবারেশন আর্মি। কিবিথু সীমান্তের কাছে ওয়াচায় তাঁদের মুক্তি দেওয়া হয়। চিনের সীমান্ত থেকে এক ঘণ্টা পর তাঁরা ভারতের সীমান্ত স্পর্শ করেন। সেনা সূত্রে এই খবর জানানো হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, নিখোঁজ হওয়া পাঁচ যুবক কুলির কাজ করতেন।

গত ২ সেপ্টেম্বর অরুণাচল প্রদেশের উত্তর সুবানসিরি জেলার তিব্বত সীমান্ত ঘেঁষা গ্রাম থেকে পাঁচ গ্রামবাসীর নিখোঁজ হওয়ার তথ্য প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিদের আত্মীয়রা।এরপর স্থানীয় কংগ্রেস বিধায়ক বিষয়টি নিয়ে সরব হন। তিনি টুইট করে এই বিষয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করেন। স্থানীয় প্রশাসন ও সেনার তরফে বিষয়টির সত্যতা যাচাইয়ের পর ভারতীয়দের ফেরাতে শুরু হয় ব্যাপক তৎপরতা। শেষ পর্যন্ত ভারতীয় সেনা স্তরে বিশেষ সক্রিয়তা, হটলাইনে আলোচনা এবং সীমান্ত ইস্যুতে মস্কোয় ভারত ও চিন বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর নিশ্চিত হয় যে শনিবার পাঁচ জনকেই ফিরিয়ে দিচ্ছে চিনা ফৌজ।

আরও পড়ুন : চিন যুদ্ধ ডেকে আনলে জবাব দিতে তৈরি ভারত

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...