Monday, April 6, 2026

শোভনকে ল্যাম্পপোস্ট-থাম, অভিনেতা বলে কটাক্ষ করলেন দলের নেতা তথাগত!

Date:

Share post:

অভিজিৎ ঘোষ

ইচ্ছাকৃতভাবে না বয়সকালে স্মৃতি বিশ্বাসঘাতকতা করল! বিজেপি নেতা তথাগত রায় তাঁর দলেরই সদ্য রাজ্য কমিটিতে আশা শোভন চট্টোপাধ্যায়কে জল-শোভন বলে কটাক্ষ করলেন। তাঁকে ল্যাম্পপোস্ট বললেন। শুধু তাই নয় অভিনেতা বলতেও কসুর করলেন না!

পরম্পরা মেনে রাইটস-এর প্রাক্তন ইঞ্জিনিয়ার এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের প্ররোচনামূলক পোস্ট অব্যাহত। মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রীদের তিনি যে ভাষায় কটাক্ষ করেছেন তা শোনা গিয়েছে একমাত্র কঙ্গনা রানাওয়াতের মুখে। কঙ্গনা যেমন মুখ্যমন্ত্রীকে তুই-তোকারি করে নেটিজেনদের ক্ষোভের মুখে। তেমনি পড়তে হলো তথাগতকেও।

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলতে গিয়ে তথাগত ট্যুইটারে তাঁদের পদবী উল্লেখ করে ডাক নামে ডেকেছেন। শুধু তাই নয়, রাজ্য মন্ত্রিসভার সদস্যদের ল্যাম্পপোস্ট বা থাম বলার লোভও সামলাতে পারেননি। তথাগতর এই অকারণ ব্রাহ্মণ্যবাদ নিয়ে ‘অসভ্যতা’ দেখে নাগরিক মহলে তুমুল সমালোচনা।

কী লিখেছেন তথাগত রায়? তিনি লিখছেন…”পশ্চিমবঙ্গের ল্যাম্পপোস্ট, না না ল্যাম্প-থাম উবাচ : তৃণমূল নাকি মেরুকরণের রাজনীতি করে না! আমার চোখের সামনে ভাসছে একটি দৃশ্য : ব্যানার্জি (মমতা), মুখার্জি (সুব্রত) এবং চ্যাটার্জি (জলশোভন) একসাথে নামাজের অভিনয় করছেন!” সমালোচনার লোভ সামলাতে পারেননি তথাগত। যে শোভন চ্যাটার্জিকে জলশোভন বলে কটাক্ষ করেছেন, সেই প্রাক্তন মেয়র যে সদ্য তাঁর দলের রাজ্য কমিটির সদস্য হয়েছেন, একথা বোধহয় ভুলে গিয়েছেন। নিন্দুকেরা তাই বলছেন, বয়স হলে স্মৃতি বিপথগামী হয়।

যদিও যে ট্যুইটারে তিনি বিপ্লব করেছেন, সেই ট্যুইটারে বাংলার জনগণ তাঁকে সমুচিত জবাব দিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মসজিদে গিয়ে ফেজ টুপি পড়ে প্রার্থনা করার ছবি দিয়েছেন তাঁরা। তারপরেই প্রশ্ন, এগুলো তাহলে কী! এগুলো মেরুকরণ না সরলীকরণ? এ নিয়ে রীতিমতো হাসির উদ্রেক রাজনৈতিক মহলে।

রাজনৈতিক মহল অবশ্য তথাগতকে সিরিয়াসলি নেন না। কারণ বিজেপিই তাঁকে ধর্তব্যে রাখে না। তাই আড়াইশো জনের রাজ্য কমিটিতে তিনি উপেক্ষিত। তথাগতর এই ধরণের ‘অসংলগ্ন’ আচরণের যথাযথ জবাব দিতে পারবেন তাঁর সহোদর তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন : এক ব্যক্তি এক পদ নীতিতে লোকসভার কং দলনেতা অধীরের বদলে অন্য কেউ?

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...