Monday, April 6, 2026

প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইতিহাসে আনাস, কেন জানেন?

Date:

Share post:

প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন আনাস এনাথোডিকা । নিশ্চয়ই ভাবছেন কী কাণ্ড ঘটিয়েছেন তিনি? আসলে একটি লাল রঙের ‘ফেরারি’–র মালিক হয়েছেন আনাস। তার ফেরারির সখ কিন্তু আজকে নতুন নয়। ছোটবেলা থেকেই গাড়ির প্রতি একটা চরম আকর্ষণ অনুভব করেন তিনি। যার নিট ফল শোনা গিয়েছে তার সতীর্থদের মুখেই। সতীর্থরা জানিয়েছেন, অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে যখন অবসর সময়ে অধিক ফুটবলারই ব্যস্ত থাকে ভিডিও গেমে, তখন আনাস ব্যস্ত থাকেন গাড়ি নিয়ে । সদ্য কেনা ফেরারিতে চেপে সোশ্যাল মিডিয়াতে ছবিও পোস্ট করেছেন এই ফুটবলার ।
তিনি লিখেছেন, ‘যদি তুমি স্বপ্ন দেখো, একদিন না একদিন সেই স্বপ্ন সার্থক হবে।’
এই ফুটবলার জানিয়েছেন , ‘বাড়ির গ্যারাজে ‘ফেরারি’ হল ছ’নম্বর অতিথি। পাঁচটা গাড়ি আছে আমার গ্যারেজে । ফেরারি কেনা আমার কাছে স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্নপূরণ হল। শেষপর্যন্ত এক কোটি টাকা দিয়ে কিনতে পারলাম ফেরারি।’ গাড়ির পাশাপাশি আনাসের পছন্দের তালিকায় আছে বাইকও। দশটা বাইকের মালিক তিনি ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...