Saturday, June 20, 2026

গোটা বাংলা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলেন বিজেপি নেতা!

Date:

Share post:

রাজনৈতিক ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে এসে এবার গোটা বাংলা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। হুগলির গোঘাটে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় আরামবাগ মহকুমা অঞ্চলে। ওই বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান দলীয় প্রতিনিধিরা। কিন্তু বাড়ি গিয়ে দেখেন তালা ঝোলানো। এরপরই উত্তেজিত বিজেপি নেতা-কর্মীরা।

বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, নিহত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের অপহরণ করেছে পুলিশ। রাজ্যের সর্বত্র এমব ঘটনা ঘটছে। যা বরদাস্ত করা হবে না। বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে। এরকম চলতে থাকলে বিজেপি গোটা বাংলা জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।

নিহত বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা কোথায় আছেন, তা জানতে চেয়ে আরামবাগ মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করে বিজেপি। অন্যদিকে, শান্তির বার্তা নিয়ে গোঘাট অঞ্চলে বাইক মিছিল করে তৃণমূল।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...