Monday, April 6, 2026

ইন্ডাস্ট্রি তাঁকে থালায় দিয়েছে দু’মিনিটের আইটেম ডান্স, সরব কঙ্গনা

Date:

Share post:

বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষণের মন্তব্যকে কটাক্ষ করে, বলিউডকে দোষারোপের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিনেত্রী-সাংসদ জয়া বচ্চন। পাশাপাশি কঙ্গনা রানাওয়াতের বলিউড ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা করারও তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।আর তার পরেই ফের মুখ খুলেছেন ‘কুইন’।

চুপ থাকার মেয়ে নন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বলিউডের ফার্স্টলেডি জয়া বচ্চন বলেছিলেন, কয়েকজনের জন্য পুরো মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বদনাম করা অনুচিত।কঙ্গনা-সহ বেশ কয়েকজনকে নিশানা করে সমাজবাদী পার্টি সাংসদ জয়া কটাক্ষ করেছিলেন, “এরা যে থালায় খাবার খেয়েছে সেই থালাই ফুটো করছে”।

আরও খবর : অতিমারি আবহেই থাবা বসাচ্ছে ঘাতক স্ক্রাব টাইফাস, আক্রান্ত ১৩,৭০০

এর পাল্টা জবাব কঙ্গনা দিয়েছেন। প্রশ্ন করেছেন মু্ম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি কোন থালা দিয়েছে তাঁকে? যে থালায় দু’মিনিটের জন্য আইটেম নম্বর পাওয়া যায়  আর এক মুহূর্তের রোমান্টিক দৃশ্যে অভিনয়ের সুযোগ মেলে। তাও নায়কের সঙ্গে রাত কাটালে তবে। ‘রিভলবার রানি’-র দাবি ইন্ডাস্ট্রিকে নারীবাদ শিখিয়েছেন তিনি। নিজের অধিকার নিয়ে স্পষ্ট বলতে শিখিয়েছেন।
পাশাপাশি জয়া বচ্চনকে কঙ্গনার জিজ্ঞাসা, তাঁর জায়গায় যদি বচ্চন পরিবারের মেয়ে থাকতো তাহলে কি একই কথা বলা হত? কিশোরী বয়সে এই ইন্ডাস্ট্রিতে বহু হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। জোর করে মাদক দেওয়া হয়েছে। অভিনেত্রীর কথায়, অভিষেক বচ্চনকে যদি দিনের পর দিন তীর্যক মন্তব্যের শিকার হতে হত, আর কোনওদিন ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ মিলত তখন জয়া বচ্চন এভাবে কথা বলতে পারতেন?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...