Monday, April 6, 2026

এলএসিতে ভারতীয় সেনার টহলদারি কেউ বন্ধ করতে পারবে না: রাজ্যসভায় রাজনাথ

Date:

Share post:

লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর রুটিন পেট্রলিং বা টহলদারি চলবেই। সংসদে স্পষ্ট জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজ্যসভায় এদিন রাজনাথ সিং বলেন, পৃথিবীতে এমন কোনও শক্তি নেই যা ভারতীয় সেনাবাহিনীর রুটিন টহলদারি আটকে দিতে পারে। কেন্দ্রীয় সরকার সীমান্ত রক্ষায় সদা তৎপর রয়েছে। সেনাবাহিনী নিরন্তর সক্রিয় থেকে অসম সাহসিকতার সঙ্গে দেশ রক্ষার কাজ করে যাচ্ছে।

সরকারের কাছে বিরোধীদের প্রশ্ন ছিল, চিনা সেনাবাহিনী কি সত্যিই পূর্ব লাদাখে ভারতীয় নিরাপত্তাবাহিনীকে বাধা দিচ্ছে? এর জবাবে রাজনাথ সিং বলেন, তাদের প্ররোচনার কারণেই সংঘাতের ঘটনা ঘটছে। তবে যে চেষ্টাই হোক, ভারতীয় সেনাবাহিনীর পেট্রলিং বা টহলদারি চলবেই। একে কেউ রুখতে পারবে না।
প্রতিরক্ষামন্ত্রীর উদ্দেশে কংগ্রেস সাংসদ এ কে অ্যান্টনি প্রশ্ন করেন ট্র্যাডিশনাল পেট্রলিং পয়েন্ট থেকে কি ভারতীয় সেনাবাহিনী পিছু হঠেছে? জবাবে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ট্র্যাডিশনাল পেট্রলিং পয়েন্টে নিশ্ছিদ্র নিরাপত্তা রয়েছে। ওখানে পেট্রলিং চলছে এবং আগামী দিনেও চলবে। লাদাখ ইস্যুতে মঙ্গলবার লোকসভায় রাজনাথ যা বলেছিলেন, রাজ্যসভাতেও প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের মূল সুর ছিল একই। রাজ্যসভার বক্তৃতায় চিনের তীব্র সমালোচনা করে রাজনাথ বলেন, বেজিং প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সমস্ত শর্ত লঙ্ঘন করছে। ১৯৯৩ ও ১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী যে অংশে কোনও পক্ষেরই সেনা থাকার কথা নয় সেখানে চিনের পিপলস লিবারেশন আর্মি ঘাঁটি গেড়ে রয়েছে। ভারত শান্তি চায়। কিন্তু দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যারা চ্যালেঞ্জ করবে, তারা উচিত শিক্ষা পাবে।

আরও পড়ুন- Big Breaking: অক্টোবরেই পরীক্ষা নিতে পারবে রাজ্য, সম্মতি দিল ইউজিসি

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...