Saturday, June 27, 2026

খুলছে আলিপুর-সহ সব চিড়িয়াখানা, শুরু হচ্ছে জঙ্গল সাফারি

Date:

Share post:

নতুন স্বাভাবিক জীবনে এবার খুলছে রাজ্যের সব চিড়িয়াখানা। আলিপুর জু-সহ রাজ্যের সব চিড়িয়াখানা দোসরা অক্টোবর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তালিকায় রয়েছে শিলিগুড়ি বেঙ্গল সাফারি এবং দার্জিলিং জু।

তবে এই ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম চালু করা হয়েছে। নয়া বিধি অনুযায়ী,
• একমাত্র অনলাইনে টিকিট কেটে এই চিড়িয়াখানাগুলোতে ঢোকা যাবে।
• তবে গেটে ঢোকার সময় কারও মধ্যে যদি করোনা সংক্রমণের কোনও উপসর্গ দেখা দেয় তাহলে তিনি প্রবেশাধিকার পাবেন না।
• শুধু তাই নয়, অনলাইনে কাটা তাঁর টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।
• একইসঙ্গে দার্জিলিং জু-তে সর্বাধিক দু হাজার পর্যটক এবং বেঙ্গল সাফারি পার্কে সর্বাধিক তিন হাজার পর্যটক দৈনিক প্রবেশের অনুমতি পাবেন।
• অনলাইন ছাড়া জু- এর কাউন্টার থেকে টিকিট কাটা যাবে না।
এর পাশাপাশি, জঙ্গলে জিপ সাফারিও অনুমতি দিয়েছে রাজ্য সরকার। ২৩ সেপ্টেম্বর থেকে জিপ সাফারি করা যাবে। কিন্তু সে ক্ষেত্রেও শারীরিক দূরত্বও বিধি মেনে চলতে হবে। একটি করে সিট ফাঁকা রেখে দূরত্ব মেনে বসতে হবে জিপে।

আলোকের এই পর্যায়ে এসে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। কিন্তু এখনও করোনা সংক্রমণ না কমায় সর্তকতামূলক ব্যবস্থা বজায় রেখেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন-আসল-নকল চেনা দায়! সুশান্তের মূর্তি বানিয়ে তাক লাগলেন আসানসোলের মোম শিল্পী

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...