Saturday, April 4, 2026

যুবভারতীতে ফের বল গড়াবে ৮ অক্টোবর !

Date:

Share post:

কোভিড পরবর্তী পরিস্থিতিতে আগামী ৮ অক্টোবর কলকাতার যুবভারতীতে ভবানীপুর এফসি ও বেঙ্গালুরু ইউনাইটেডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় ডিভিশন আই লিগ। ওই ম্যাচ দিয়েই দেশে ফের শুরু হচ্ছে খেলা।
পাঁচ দলের টুর্ণামেন্টে প্রথম দিনেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন কলকাতার অন্য দল মহামেডান স্পোর্টিং। সাদা-কালোর প্রতিপক্ষ গারওয়াল এফসি। পাঁচ দলের রাউন্ড-রবিন লিগের ম্যাচ চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্টের শেষ দিন দুপুর দুটোয় বেঙ্গালুরু ইউনাইটেড মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিংয়ের। একই দিনে একই সময়ে কলকাতার ভবানীপুর এফসির প্রতিপক্ষ আরা এফসি।
২৫ সেপ্টেম্বরের মধ্যে আই লিগ দ্বিতীয় ডিভিশনে অংশগ্রহণকারী পাঁচটি দলকে কলকাতায় আসার নির্দেশ দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।
২৫ সেপ্টেম্বর থেকে শহরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে টুর্নামেন্টের প্রস্তুতি নেবে অংশগ্রহণকারী পাঁচটি ক্লাব। দু’সপ্তাহ জৈব সুরক্ষা বলয়ের মধ‍্যে থাকার পর তবেই মাঠে নামতে পারবে প্রতিটি দল।
আই লিগের দ্বিতীয় ডিভিশনের চ্যাম্পিয়ন দল চলতি মরশুমে সরাসরি আই লিগের খেলার ছাড়পত্র পাবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...