Monday, June 8, 2026

সোপিয়ানে এনকাউন্টারে আফস্পা নিয়ম লঙ্ঘন, শাস্তির নির্দেশ ভারতীয় সেনার

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টারে আফস্পা অর্থাৎ আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট লঙ্ঘন করা হয়েছে। অন্তর্তদন্তের পর এই কথা জানাল ভারতীয় সেনা। গত ১৮ জুলাই জম্মু ও কাশ্মীরের‌ সোপিয়ানে ৩ জনকে এনকাউন্টারে মেরেছিলেন রক্ষীরা। ভারতীয় সেনা জানিয়েছে, যারা এনকাউন্টার করেছিলেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ১৮ জুলাই অপারেশন আমশিপোরা–য় জঙ্গি সন্দেহে বছর ২৫ এর ইমতিয়াজ আহমেদ, ২০ বছর বয়সী আবরার আহমেদ এবং ১৭ বছরের মহম্মদ ইবরারকে গুলি করে সেনা। নিহত হন রাজৌরির ওই তিন বাসিন্দা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ১৭ জুলাই থেকে তাঁদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। তাঁদের পরিবারের লোকেরা ওই যুবকদের শনাক্ত করেন। পর দিন মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তাতেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। শুরু হয় বিক্ষোভ।

স্থানীয় এবং মৃতদের পরিবার দাবি করেন, ওই ৩ নিহত তুতো ভাই। সোপিয়ানে মজুরের কাজ করতেন ৩ জনই। তাঁদের মৃত্যুর ভুয়ো সংঘর্ষের অভিযোগ তোলেন স্থানীয়রা। নিহত ৩ যুবকের সঙ্গে কোনও জঙ্গিযোগ নেই বলেও দাবি তোলে পরিবার। এরপর তদন্তের নির্দেশ দেয় ভারতীয় সেনা। সেনার মুখপাত্র জানান, “অপারেশন আমশিপোরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে দেখা গিয়েছে, ১৯৯০ সালের আফস্পা আইন লঙ্ঘন করা হয়েছে।” ভারতীয় সেনার সূত্রে খবর, মৃতদের ডিএনএ রিপোর্ট এখনও মেলেনি। নিহতদের সঙ্গে কোনও যোগ ছিল কি না তা খতিয়ে দেখছে জম্মু ও কাশ্মীর পুলিশ।

আরও পড়ুন- বাংলা সঙ্গীত জগতে ইন্দ্রপতন, চলে গেলেন পূর্বা দাম

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...