Saturday, June 13, 2026

প্রধানমন্ত্রী অজয় পুত্র যুগের প্রশংসা কেন করলেন জানেন!

Date:

Share post:

১৭ সেপ্টেম্বর ৭০ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে তারকা থেকে সাধারণ মানুষ, মোদি ভক্তরা তাঁকে জন্মদিনের শুভচ্ছা জানিয়েছেন। মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন বলিউড তারকা অজয় দেবগন।তার উত্তরে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়ে প্রশংসা করলেন অজয় ও কাজলের ছেলে যুগের।

কেন জানেন!

১৩ সেপ্টেম্বর ছিল যুগের দশ বছরের জন্মদিন। সেই দিন গাছ লাগিয়েছিল সে। সেই ছবি পোস্ট করেছিলেন অজয় দেবগন। তাতে ক্যাপশন, ‘ভবিষ্যতের সবুজায়নে আজকে কাজ চলছে’। ছেলেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, বাবা সবুজায়নে উত্সাহ দিয়েছিলেন।

আরও পড়ুন : পচা খাবার পরিবেশন! পুরসভায় অভিযোগ দায়ের করে ফের গর্জে উঠলেন মিমি

সম্প্রতি অজয় দেবগনের কাছে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে নরেন্দ্র মোদি তাঁকে ধন্যবাদ দিয়েছেন। সেইসঙ্গে টুইটে লিখেছেন যুগের কথা। মোদি বলেছেন, ‘ইয়ং যুগকে জন্মদিনে সবুজায়নের জন্য ভাবতে ও কাজ করতে দেখে খুব ভালো লাগছে।এই ধরনের সচেতনতা প্রশংসার যোগ্য’।

প্রধানমন্ত্রী হিসেবে দিনভর তাঁকে নানা কাজে ব্যস্ত থাকতে হয়। দেশের গুরু দায়িত্ব নরেন্দ্র মোদির কাঁধে। তবে তিনি যে চারপাশের অনেক কিছু নিয়ে ওয়াকিবহাল এই টুইট তার প্রমাণ। শুধু যুগের পোস্টটি তিনি দেখেছেন তা নিয়ে জন্মদিন যে সমস্ত তারকারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, প্রত্যেককেই আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে ক্রিকেটার ও অভিনেত্রী দম্পতি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে আগত অতিথির জন্য সাধুবাদও জানিয়েছেন তিনি। বলেছেন, তাঁরা নিশ্চই ভালো বাবা-মা হবেন।

 

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...