Saturday, April 18, 2026

Big Breaking: স্নাতক-স্নাতকোত্তর স্তরের শিক্ষাবর্ষ শুরু হবে ১ নভেম্বর থেকে, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Date:

Share post:

মহামারি আবহে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক এবং স্নাতকোত্তরের প্রথম বর্ষের ক্লাস। মঙ্গলবার একথা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। টুইট করে তিনি জানিয়েছেন, শিক্ষাবর্ষ নিয়ে কমিটি তৈরি করেছিল ইউজিসি। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে এই সিদ্ধান্ত নিয়েছ কেন্দ্র। নতুন ক্যালেন্ডার অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ ৯ মাসের মধ্যে শেষ হবে। ইতিমধ্যেই ক্যালেন্ডার প্রকাশ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এদিন টুইট করে ক্যালেন্ডার প্রকাশ করেন তিনি। যেখানে বলা হয়েছে-

১. ৩১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

২. ১ নভেম্বর স্নাতক এবং স্নাতকোত্তরের প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে।

৩. পরীক্ষা প্রস্তুতির জন্য ছুটি ১ মার্চ ২০২১ থেকে ৭ মার্চ ২০২১ পর্যন্ত।

৪. ৮ মার্চ থেকে ২৬ মার্চের মধ্যে প্রথম সেমিস্টার হবে।

৫. পরীক্ষা শেষে ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে।

৬. পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু হবে ৫ এপ্রিলে।

৭. পরীক্ষা প্রস্তুতির জন্য ছুটি ১ অগাস্ট থেকে ৮ অগাস্ট পর্যন্ত।

৮. ৯ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত দ্বিতীয় সেমিস্টার হবে।

৯. পরীক্ষা শেষে ২২ অগাস্ট থেকে ২৯ অগাস্ট পর্যন্ত ছুটি থাকবে।

১০. এই ব্যাচের পরবর্তী ক্লাস শুরু হবে ৩০ অগাস্ট ২০২১ তারিখে।

এদিন টুইট করে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা আর্থিক টানাপোড়েনের মধ্যে আছেন। তাই তাঁদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে সরকার। কোনও পড়ুয়া ভর্তি হওয়ার পর ছেড়ে দিলে, পুরো টাকা ফেরত পাবেন। ছাত্রছাত্রীদের সমস্যার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইগ্রেশনের ক্ষেত্রেও একই সুবিধা পাবেন পড়ুয়ারা। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে।’’

আরও পড়ুন : বিরোধীরা মেরেই ফেলত হরিবংশকে, এ কী বললেন গিরিরাজ!

Related articles

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের...

নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম-এ গিয়ে পার্টি অফিস দখল ডোমকলে! গুরুত্ব দিচ্ছে না শাসকদল

নির্বাচনের আগে শুধু দলবদল নয়, বদল হল পার্টি অফিসও। শুক্রবার ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) ছেড়ে...

ঝাড়খণ্ডে কোবরার গুলিতে খতম ৪ মাওবাদী

খতম TSPC-র ৪ মাওবাদী (TSPC Encounter) সদস্য! শনিবার সকালে গভীর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে দেহ। জানা গিয়েছে, শুক্রবার...