Monday, April 6, 2026

বিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত অভিনেত্রী আশালতা

Date:

Share post:

ফের শোকের ছায়া বিনোদন জগতে। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রবীণ মারাঠি অভিনেত্রী আশালতা ওয়াবগাঁওকর। দিনকয়েক আগে রিপোর্ট পজিটিভ আসে তাঁর। মঙ্গলবার সকালে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেত্রীর।

মারাঠি সিরিয়াল ‘আই কালুবাই’-এর শুটিংয়ের জন্য মহারাষ্ট্রের সাতারায় গিয়েছিলেন ৭৯ বছরের অভিনেত্রী। সেখানেই ভাইরাসের উপসর্গ মেলে তাঁর শরীরে। গত ১৭ সেপ্টেম্বর সাতারার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সংবাদসংস্থা সূত্রে খবর, সোমবার তাঁর অবস্থার অবনতি হয়। তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হলো না। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাসু চট্টোপাধ্যায়ের হাত ধরে হিন্দি সিনেমার জগতে প্রবেশ করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। সিরিয়াল, থিয়েটারের পাশাপাশি একাধিক ছবিতে অভিনয় করেছেন মারাঠি আশালতা ওয়াবগাঁওকর। ‘আপনে পরায়ে’ হিন্দি ছবিতে প্রথম অভিনয় করেছেন তিনি। এছাড়াও ‘অঙ্কুশ’, ‘আহিস্তা আহিস্তা’, ‘ইয়াদো কী কসম’ ‘নমক হালাল’, ‘শউকীন’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন।

অভিনেত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। অভিনেত্রী রেণুকা শাহান টুইটারে লিখেছেন, ”ওঁর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আমাকে নিজের সন্তানের মতো স্নেহ করতন। অত্যন্ত যত্নশীল, স্নেহশীল, সংবেদনশীল মানুষ ছিলেন। অসাধারণ অভিনয় করতেন। ভাইরাস কেড়ে নিল একজন ভালো মনের মানুষকে। ওঁর আত্মার শান্তি কামনা করি।’’

আরও পড়ুন-মদ খেয়ে শারীরিক নির্যাতন করেন স্ত্রী! আতঙ্কে স্বামী

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...