Sunday, March 15, 2026

শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের ১৬টি দেশে যেতে পারবেন ভারতীয়রা, লাগবে না ভিসা, জানাল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক

Date:

Share post:

নেপাল বা ভূটান যেতে যে ভিসা লাগে না, তা কচিকাঁচারাও জানে। কিন্তু জানেন কি, শুধু এই দুই দেশই নয়, ভিসা ছাড়াই পৃথিবীর আরও ১৬টি দেশে যেতে পারেন ভারতীয়রা। আবার অনেক দেশেই আগাম ভিসা প্রয়োজন না-হলেও, সেখানে পা রাখার পর ইস্যু হয় ভিসা বা এন্ট্রি পারমিট।

মঙ্গলবার কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যসভায় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধর বলেন, ১৬টি দেশ রয়েছে যেগুলোতে ভারতীয়দের প্রবেশের জন্য কোন ভিসার প্রয়োজন পড়ে না৷ শুধুমাত্র ভারতীয় পাসপোর্ট থাকাটাই যথেষ্ট। দেশ গুলি হল, বার্বাডোজ, ভুটান, ডমিনিকা, গ্রেনাডা , হাইতি, হংকং এসএআর, মালদ্বীপ, মরিশাস, মন্টসেরাট, নেপাল, নিউ আইল্যান্ড, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাদিনস, সামওয়া, সেনেগাল, সার্বিয়া এবং ত্রিনিদাদ ও টোবাগো।

আরও পড়ুন- করোনা আবহে ভোলবদলে নতুন রূপে শিয়ালদহ স্টেশন যেন পাঁচতারা হোটেল

মন্ত্রী আরও জানিয়েছেন, বিশ্বের ৪৩ টি দেশে যাতায়াতের জন্য ভারতীয়দের ক্ষেত্রে ভিসা অন অ্যারাইভাল প্রদান করা হয়ে থাকে৷ এ ছাড়াও বিশ্বের ৩৬ টি দেশ ভারতীয়দের ই-ভিসা দিয়ে থাকে৷ এক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রতিটি দেশে যাতায়াতের জন্য ভারতীয়দের পাসপোর্ট থাকা দরকার।

বিদেশ মন্ত্রী আরও বলেছেন, ভারতীয়দের ফ্রিতে ভিসা, ভিসা অন অ্যারাইভাল, ই ভিসা প্রদান করার মত দেশের সংখ্যা যাতে আরও বাড়ানো যায়, তার জন্য চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার। ভারতীয়রা যাতে বিভিন্ন দেশে অনায়াসেই ভ্রমণ করতে পারে, সেই কারণেই এমন প্রচেষ্টা কেন্দ্রের।

আরও পড়ুন- জুলজিক্যাল পার্ক থেকে উধাও চিতা বাঘের শাবক, পাচারের আশঙ্কা পশুপ্রেমীদের

spot_img

Related articles

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...