Friday, June 26, 2026

প্রতিবাদ জানাতে আজ বিকেলে রাষ্ট্রপতির দরবারে বিরোধীরা

Date:

Share post:

কৃষি বিল নিয়ে প্রতিবাদ জানাতে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে যাচ্ছেন বিরোধী সাংসদরা। বিকেল পাঁচটায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তাঁরা। ইতিমধ্যেই বিল পাশের জন্য অগণতান্ত্রিক কায়দায় সংসদ পরিচালনা ও রাজ্যসভার আটজন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বয়কট করছেন বিরোধী সাংসদরা। ফলে বিরোধীশূন্য লোকসভা ও রাজ্যসভা থেকে বিতর্কিত একাধিক বিল দ্রুত পাশ করিয়ে নেওয়া সরকারের পক্ষে আরও সহজ হয়েছে।

রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে বিরোধী নেতারা মূলত কয়েকটি দাবি তুলে ধরবেন তাঁর কাছে। প্রথমত, বিরোধীদের আপত্তিকে অগ্রাহ্য করে গত রবিবার রাজ্যসভায় যেভাবে ধ্বনিভোটে দুটি কৃষি বিল পাশ করিয়েছেন ডেপুটি চেয়ারম্যান, তা অগণতান্ত্রিক ও বেআইনি। এছাড়া কৃষি বিলে সরকারের ঘোষিত ন্যূনতম সহায়ক মূল্য বহাল থাকার বিষয়টি লিখিতভাবে রাখতে হবে এবং বেসরকারি সংস্থাগুলি যাতে ন্যূনতম সহায়ক মূল্যের কম দামে কৃষি পণ্য না মজুত করতে পারে তা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি সহায়ক মূল্যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াকে কৃষকদের থেকেই খাদ্যশস্য কিনতে হবে। স্বামীনাথন কমিটির সুপারিশ মেনে এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে।

আরও পড়ুন-হাজার একরে দেশের বৃহত্তম ফিল্ম সিটি নয়ডায়, ঘোষণা যোগীর

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...