Monday, April 6, 2026

যাত্রী সুবিধায় এবার ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ

Date:

Share post:

করোনা আবহে দীর্ঘ লকডাউন পর্ব পেরিয়ে গত ১৪ সেপ্টেম্বর থেকে ফের চাকা ঘুরছে কলকাতা মেট্রোর। কেন্দ্রীয় সরকারের আনলক-ফেজ ফোরে নিউ নর্মালে সুরক্ষাবিধি মেনে শুরু হয়েছে সেই মেট্রো পরিষেবা। তবে যাত্রীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বেশকিছু সমস্যায় পড়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। যার মধ্যে অন্যতম, অফিস টাইমে যাত্রীদের সংখ্যা বৃদ্ধি। তাই আগামী সোমবার থেকে বাড়ছে মেট্রোর রেক।

নয়া সিদ্ধান্ত অনুসারে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, আপ ও ডাউন অর্থাৎ দক্ষিণে কবি সুভাষ (নিউ গড়িয়া) ও উত্তরে নোয়াপাড়া, দু’দিক থেকেই শেষ ট্রেন ৮টার পর অন্তিম স্টেশনে ঢুকবে।

শেষ মেট্রো সন্ধে সাতটার বদলে দু’প্রান্ত অর্থাৎ কবি সুভাষ এবং নোয়াপাড়া থেকে সাড়ে সাতটায় ছাড়বে। ৭টার পর অর্থাৎ ৭:১০, ৭:২০ ও ৭:৩০-এ তিনটি বাড়তি ট্রেন চালানো হবে আপ ও ডাউন থেকেই।

এখন ৫৫টি আপ ও ৫৫টি ডাউন, সবমিলিয়ে দিনে মোট ১১০টি ট্রেন চলে। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সোমবার থেকে মোট ১১৬টি ট্রেন চলবে। এ ক্ষেত্রে ৫৮টি আপ ও ৫৮টি ডাউন ট্রেন চালানো হবে।

আরও পড়ুন- এবার রাফাল-চুক্তি নিয়ে প্রশ্ন তুললো CAG রিপোর্ট, কপালে ভাঁজ কেন্দ্রের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...