Saturday, April 4, 2026

স্ত্রী’র নাম তুলে বিরাটকে অশালীন কথা গাভাসকরের, কড়া জবাব দিলেন অনুষ্কা

Date:

Share post:

গাভাসকরের মুখ থেকে এমন কথা বেরিয়ে আসবে, এটা আশা করেননি কেউই৷

কিন্তু এমনই হয়েছে৷

IPL-এর ধারাভাষ্য দেওয়ার সময়ই বৃহস্পতিবার নাম করে বিরাট কোহালিকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর।

বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাকে যুক্ত করে ওই আক্রমণের ভাষা ছিলো একদমই ইঙ্গিতপূর্ণ অশালীন৷ এরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মুখে পড়েন গাভাসকর৷ ওই মন্তব্যের তীব্র নিন্দা প্রত্যেকেই৷

বিরাট চুপ থাকলেও,শুক্রবার গাভাসকরের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা।
শুক্রবার মুখ খুললেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা ইনস্টাগ্রামে লিখেছেন, “মিস্টার গাভাসকর আপনার মন্তব্য অত্যন্ত কুরুচিকর। আমি আপনার কাছে জানতে চাই, স্বামীর খেলার জন্য স্ত্রীকে দায়ী করার মতো ভাবনা আপনি কী করে ভাবলেন? আমি নিশ্চিত, ক্রিকেট ধারাভাষ্যের সময় আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে চিরকাল সম্মানই করে এসেছেন।’’

কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে বিরাট কোহালি পর পর দু’বার লোকেশ রাহুলের ক্যাচ মিস করেন। ব্যাট করতে নেমেও মাত্র ১ রানে ফিরে যান। সেই সময় কমেন্ট্রি বক্সে বসে টিভিতে ধারাভাষ্য দিচ্ছিলেন গাভাসকর। তাঁকে বলতে শোনা যায়, ‘‘এই যে লকডাউন ছিল, সেই সময় বিরাট শুধুই অনুষ্কার বোলিংই অনুশীলন করেছে। ওই ভিডিওটা দেখেছি, ওতে কিছু হওয়ার নয়।’’ এই মন্তব্যের প্রায় সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে ওঠেন নেটিজেনরা। কমেন্ট্রি প্যানেল থেকে গাভাসকরকে বাদ দেওয়ার জন্য BCCI-এর কাছে আবেদন পর্যন্ত জানিয়েছেন অনেকে।
তবে নিজের মন্তব্য এবং অনুষ্কার কড়া জবাবের পরেও গাভাসকর এখনও নীরব।

আরও পড়ুন- বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে উত্তাল আমেরিকা, গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...