Wednesday, June 24, 2026

রক্তাক্ত একবালপুর: আত্মীয়র হাতে খুন মহিলা, আহত দুই কন্যা

Date:

Share post:

বৌদিকে খুন ও দুই ভাইঝিকে জখম করে থানায় গিয়ে আত্মসমর্পণ যুবকের। একবালপুরের ঘটনা চাঞ্চল্য। শুক্রবার বিকেলে ৬০ নম্বর ডা সুধীর বোস রোডের এক বহুতলে মা ও দুই মেয়েকে খুনের চেষ্টা করে তাঁদেরই এক আত্মীয়। এরপর খুনি নিজেই থানায় গিয়ে ধরা দেন। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যান দুই কন্যার মা। দুই মেয়ের অবস্থা এখনও আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরেই মা ও দুই মেয়ের উপর হামলা চালায় ওই ব্যক্তি। হামলাকারী ওই মহিলার স্বামীর খুড়তুতো ভাই বলে জানা যাচ্ছে। বহুতলের চারতলায় একটি ফ্ল্যাটের স্বামী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন আকিদা খাতুন। এদিন বিকেল উপর তাঁদের উপর চড়াও হন সুলতান আনসারি ওই যুবক। শিলনোড়া জাতীয় ভারী জিনিস দিয়ে তিন জনের মাথা এবং শরীরে অন্যান্য অংশে আঘাত করা হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন ওই অভিযুক্ত।

এরপরে তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করে জানান, বৌদি ও দুই ভাইঝিকে এলোপাথাড়ি কুপিয়েছেন।
সুলতান থানায় আত্মসমর্পণ করার পরে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আকিদার মৃত্যু হয়। দুই মেয়ের অবস্থা এখনও সঙ্কটজনক। পুলিশ সূত্রের খবর, সুলতানকে জেরা করে হামলার কারণ জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন- চিলাহাটি ও হলদিবাড়ি রেলপথের উদ্বোধন, থাকবেন হাসিনা ও মোদি

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...