Tuesday, June 23, 2026

অবসরে রাজীব, মুখ্যসচিবের দায়িত্ব বুঝে নিলেন আলাপন

Date:

Share post:

অবসর নিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। প্রায় এক বছরের বেশি সময় তিনি ছিলেন রাজ্যের মুখ্যসচিব। দায়িত্ব পালনের শেষ দিনেও তিনি ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গ সফরে। বুধবার সন্ধ্যায় উত্তরবঙ্গ থেকে ফিরেই চলে আসেন নবান্নে। সেখানে নতুন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব বুঝিয়ে দেন। তারপরেই বেরিয়ে পড়েন নবান্ন থেকে।

এদিন আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব নিয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী এবং নতুন অর্থ সচিব মনোজ পন্থ। তবে মুখ্যসচিব হিসাবে সম্ভবত রাজ্যের ইতিহাসে সবচেয়ে সঙ্কটময় পরিস্থিতি সামনে থেকে দাঁড়িয়ে মোকাবিলা করতে হয়েছে রাজীব সিনহাকে। করোনা ও আম্ফান এই জোড়া বিপর্যয়ের সামাল দিতে হয়েছে। রাজ্য সরকারের দেওয়া সম্বর্ধনা পত্রে তাঁর এই কাজের প্রশংসা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে নতুন পদে য়োগ দেওয়ার আগে শুভেচ্ছা ও অভিন্ন্দন জানিয়েছেন।

মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর অ অবশ্য রাজ্যের প্রশাসনিক অলিন্দেই থেকে যাচ্ছেন রাজীব। বৃহস্পতিবার থেকেই তিনি রাজ্যের শিল্পন্নোয়ন নিগমের চেয়ারম্যান পদে যোগ দিচ্ছেন। এই পদের মেয়াদ তিন বছর।

আরও পড়ুন- গির্জাতেই কিশোরীকে আটকে ধর্ষণের অভিযোগ ফাদারের বিরুদ্ধে

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...