Tuesday, June 23, 2026

গির্জাতেই কিশোরীকে আটকে ধর্ষণের অভিযোগ ফাদারের বিরুদ্ধে

Date:

Share post:

রাজশাহীর তানোরে গির্জায় ১৫ বছরের এক আদিবাসী কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার মুন্ডমালা মাহালিপাড়া সাধু জন মেরি ভিয়ান্নি গির্জায় এ ঘটনা ঘটে। অভিযোগের আঙুল ওই গির্জার ফাদার প্রদীপ গ্যাগরীর দিকে। এ ঘটনায় মঙ্গলবার তাকে সরিয়ে নিয়েছে গির্জা কর্তৃপক্ষ।

ঘটনার শিকার ওই কিশোরী মুন্ডমালা মাহালিপাড়া এলাকার বাসিন্দা। এখনও ওই কিশোরীকে গির্জায় আটকে রাখা হয়েছে। খবর পেয়ে তাকে উদ্ধারে গেছে তানোর থানা পুলিশ। ঘটনাস্থলে গিয়েছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।

ঘটনার শিকার ওই কিশোরীর আত্মীয়রা জানান, গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা নাগাদ গির্জার পাশে ঘাস কাটতে গিয়েছিল ওই কিশোরী। এরপর আর বাড়ি ফেরেনি। অনেক খুঁজেও তার সন্ধান পায়নি পরিবার।
এ নিয়ে থানায় ডায়েরি করেন কিশোরীর দাদা।

নিখোঁজ হওয়ার দুদিন পর ২৮ সেপ্টেম্বর খবর আসে ওই কিশোরীকে গির্জার ভিতরে আটকে রেখেছেন ফাদার। এ নিয়ে গ্রামের মোড়ল ও মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডির নেতৃত্বে গির্জায় সালিশি বৈঠকে বসে।

সেখানে ওই কিশোরীকে আটকে রেখে ধর্ষণের কথা স্বীকার করেন ফাদার প্রীপ গ্যাগরী। পরে তাকে সেখান থেকে সরিয়ে রাজশাহীতে নিয়ে যান কমিউনিটির নেতারা।

বিষয়টি নিশ্চিত করেন কামেল মার্ডি। তিনি বলেন, “মেয়েটি সেখানে স্বেচ্ছায় গিয়েছে, নাকি তাকে জোর করে সেখানে নিয়ে যাওয়ি হয়েছিল সেটি আমি জানতে পারিনি।
তাকে ফাদারের কক্ষে পাওয়া গিয়েছে। এ ঘটনার পর মেয়েটি তার পরিবারে ফিরে যেতে রাজি হয়। ফলে মিশন থেকে তার লেখাপড়াসহ যাবতীয় দায় দায়িত্ব নেওয়া হয়েছে।”

কয়েক দফা চেষ্টা করেও অভিযুক্ত ফাদার প্রদীপ গ্যাগরীর মোবাইলে যোগাযোগ করা যায়নি। ফলে এ নিয়ে তার মন্তব্য পাওয়া যায়নি।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, এ ঘটনায় ওই কিশোরীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

আরও পড়ুন- ভুয়ো খবর ছড়াতে রাজ্যে চালু ৫০ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ, গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রীর

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...