Wednesday, April 8, 2026

জীবিত মন্ত্রীকে ‘মৃত’ বানালেন কর্তারা! প্রবল অস্বস্তিতে রাজ্য প্রশাসন

Date:

Share post:

প্রশাসনিক কর্তাদের অপরিণামদর্শিতার জেরে বেনজির অস্বস্তিতে পড়লেন মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী একটি শোকবার্তায় জানান রাজ্যের মন্ত্রী মন্টুরাম পাখিরা প্রয়াত, তিনি শোকাহত। তাঁর পরিবারকে সমবেদনা জানিয়ে তথ্য ও সংস্কৃতি দফতর শোকবার্তাও প্রকাশ করে ফেলে। কিছু পরেই জানা যায়, রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জীবিত। তাঁর চিকিৎসাও চলছে। তড়িঘড়ি তখন সিএমও ও তথ্য সংস্কৃতি দফতর সেই শোকবার্তা ডিলিট করে। প্রশ্ন একজন মন্ত্রীর মৃত্যু নিয়ে এমন ছেলেখেলার রিপোর্ট কারা দিল? কারা সেই আধিকারিক, যারা মুখ্যমন্ত্রী ও তাঁর দফতরকে এমন ‘বিরল’ অস্বস্তিতে ফেলল?

কোভিডে আক্রান্ত হয়ে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ হাসপাতালে। সেখানে মন্টুরামের কোভিড পজিটিভ রিপোর্ট আসে। তখন তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার সকাল থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে খবর ছড়ায় মন্ত্রীর মৃত্যু নিয়ে। আর তার জেরেই মুখ্যমন্ত্রীর দফতর ও তথ্য-সংস্কৃতি দফতরের শোকজ্ঞাপন। এবং ভুল বুঝতে পেরে ততৎক্ষণাৎ ডিলিট করা হয় বিবৃতি।

ঘটনায় চাঞ্চল্য সর্বত্র। তার থেকেও বড় বিষয়, কোন আক্কেলে এমন ভুয়ো খবর প্রশাসনিক কর্তারা ‘ক্রস চেক’ না করে কিংবা হাতে প্রমাণপত্র না পেয়ে এই অবিবেচকের কাজ করলেন! তথ্য সংস্কৃতি দফতরের কর্তারা কেন খবর ‘ভেরিফাই’ করেননি। নতুন দায়িত্ব গ্রহণ করেই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কড়া পদক্ষেপ করতে পারেন বলেও একটি সূত্রে খবর। প্রবল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীও।

আরও পড়ুন- আনলক 5: বাংলার পথে হেঁটে সিনেমা হল চালুর নির্দেশ কেন্দ্রের

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...