Friday, March 20, 2026

যোগী সরকারের রসিকতা, হাতরসের তরুণী ধর্ষিতই হননি!

Date:

Share post:

এই না হলে আদিত্যনাথ যোগী সরকার। দেশে দ্বিতীয় নির্ভয়া কাণ্ডের মতো বিভৎস ঘটনা ঘটে গিয়েছে। নির্যাতিতার মৃত্যুর পর জনরোষ ঢাকতে দ্রুত শেষকৃত্যও করা হয় রাতের অন্ধকারে। এবার তদন্তের নামে হাস্যরসের পরিবেশ তৈরি করলেন হাথরসের এসপি বিক্রান্ত বীর৷ তিনি জানালেন হাথরসের তরুণীর প্রাথমিক রিপোর্টে নেই ধর্ষণের ঘটনা?

আরও পড়ুন- যোগী রাজ্যে যখন তখন গাড়ি উল্টে যায়! হাথরাস কাণ্ডে বিতর্কিত মন্তব্য কৈলাসের

বিক্রান্ত বীর জানাচ্ছেন, আলিগড় হাসপাতাল যে রিপোর্ট দিয়েছে তাতে ধর্ষণের কোনও অভিযোগ নেই। ছিল শারীরিক অত্যাচারের চিহ্ন। এই মুহূর্তে SIT এই ঘটনার তদন্ত করছে। মৃতার বাড়ি গিয়ে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহল বিস্মিত। যোগী সরকারের পুলিশের আচরণে ক্ষুব্ধ। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব অভিযোগ করে বলেন, আসলে সন্ন্যাসীর পোশাকের আড়ালে একজন খুনির ছবি দেখা যাচ্ছে। পাশবিক অত্যাচারে, ধর্ষণে যার মৃত্যু হলো, তার দেহ দ্রুত সৎকার করে প্রাথমিক প্রমাণ নষ্ট করা হলো। এবার এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বা মাথায় আঘাত, এসব বলে চালানোর চেষ্টা। সারা দেশের মানুষ দেখছেন বিজেপি সরকারের রসিকতা। সন্ন্যাসীর পোশাক রক্তাক্ত। আর কংগ্রেস বলেছে, এত বড় ঘটনা যে শাক দিয়ে মাছ ঢাকা যাচ্ছে না। সরকার উলঙ্গ।

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...