Saturday, June 20, 2026

ভূখণ্ড নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে অব্যাহত লড়াই, সংযত হওয়ার বার্তা ভারতের

Date:

Share post:

মহামারি আবহেই যুদ্ধ শুরু দুই দেশের মধ্যে। ভূখণ্ড দখলের লড়াই নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে।

গত ২৭ সেপ্টেম্বর সকাল থেকে দু’দেশের মধ্যে নতুন করে সংশ্লিষ্ট অঞ্চল নিয়ে সংঘর্ষ শুরু হয়েছে। আন্তর্জাতিকভাবে সংশ্লিষ্ট অঞ্চলটি আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। তবে বহু বছর ধরেই ওই অঞ্চলটি নিয়ন্ত্রণে রেখেছে আর্মেনিয়া। নাগোরনো-কারাবাখ অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি না দিলেও আর্মেনিয়ার সরকার রাজনৈতিক ও সামরিকভাবে সাহায্য প্রদান করে আসছে। ১৯৯৪ সালে সংঘর্ষ বিরতি চুক্তি হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

এদিকে দুই দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে একাধিক দেশ। সূত্রের খবর, মুসলিম-প্রধান আজারবাইজানের হয়ে পাকিস্তানি সেনা যুদ্ধ করছে। আজারবাইজানকে অস্ত্র জোগাচ্ছে ইজরায়েল। তুরস্ক খোলাখুলিভাবেই আজারবাইজানকে সমর্থন করেছে। এমনকী সিরিয়া থেকে বাকুতে সেনা পাঠানোর কথা বলেছে তুরস্ক। আবার, আর্মেনিয়ায় রাশিয়ার সেনা ঘাঁটি আছে। সূত্রের খবর, সামরিকভাবে সাহায্য করছে রাশিয়া। স্পষ্টতই পরোক্ষভাবে যুদ্ধে শামিল হচ্ছে অন্য দেশও।আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দাবি, হামলা চালিয়েছে আজারবাইজান। তাদের রুখতে সেদেশের দুটি হেলিকপ্টার, তিনটি ড্রোন ও তিনটি ট্যাঙ্ক ধ্বংস করেছে। অন্যদিকে আজারবাইজান জানিয়েছে, আর্মেনিয়ার ২০ জন ফৌজি, এক ডজন ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা। এই পরিস্থিতিতে আর্মেনিয়া হুমকি দিয়েছে, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র এবং রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না তারা। দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক ভারতের। এই পরিস্থিতিতে আজারবাইজান এবং আর্মেনিয়াকে সংযত হওয়ার বার্তা দিয়েছে ভারত।

আরও পড়ুন:স্বপ্ননগরী ডিজনিল্যান্ডে স্বপ্নভঙ্গ ২৮ হাজার কর্মীর !

 

 

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...