Wednesday, March 25, 2026

কৃষক আন্দোলনে সাফল্য মিলবে বাপুর দেখানো পথে: সোনিয়া

Date:

Share post:

বাপুর দেখানো পথেই কৃষক আন্দোলনের সাফল্য মিলবে- মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁকে স্মরণ করে কৃষি আইনের বিরোধিতায় সরব কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে সরব কংগ্রেস। পথে নেমে প্রতিবাদ করছে তারা। এই পরিস্থিতিতে মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁকে স্মরণ করে ভিডিও প্রকাশ করেন কংগ্রেস সভানেত্রী। সেখানে তিনি বলেন, ‘কৃষক বিরোধী তিনটি কালো আইনের বিরুদ্ধে লড়াই জারি রাখবে কংগ্রেস। তারা কৃষক-শ্রমিকদের পক্ষে আন্দোলন করছে। বাপুর দেখানো পথে আন্দোলন চালিয়ে গেলে কৃষকদের বিক্ষোভ আন্দোলনে সাফল্য আসবেই। কৃষকরা জয়ী হবে, কংগ্রেসেও সফল হবে বলে মন্তব্য করেন সোনিয়া।

কংগ্রেস সভানেত্রী কটাক্ষ করে বলেন, ঘাম ঝরিয়ে ফসলের উৎপাদন বৃদ্ধি করেছেন কৃষকরা। কিন্তু মোদি সরকার কৃষকদের চোখের জল ফেলাতে বাধ্য করছে। এরপরই তিনি মন্তব্য করেন, মোদি সরকার নিজেরাই এসব বিশ্বাস করে না। আর সেই কারণেই আইনে ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি বদল করেছে। কৃষকদের পাশাপাশি কৃষি কাজে জড়িত ছোট ব্যবসায়ীদের স্বার্থ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস সভানেত্রী।

আরও পড়ুন-হাথরাসে ডেরেককে রাস্তায় ঠেলে ফেলল যোগী পুলিশ, ধাক্কা মহিলাদেরও

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...