Monday, March 16, 2026

হাথরাসের জেলাশাসকের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন নিহত নির্যাতিতার পরিবার

Date:

Share post:

হাথরাসকাণ্ড নিয়ে গোটা দেশ উত্তাল। টলে গিয়েছে যোগী প্রশাসন। এসপি সহ পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করার পরেও ক্ষোভের আঁচ কমেনি। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, মুখ পুড়েছে সরকারের। পদত্যাগ করুন আদিত্যনাথ যোগী। মিডিয়ার উপর ছাড় দেওয়ার পরেই রাহুল গান্ধীর ঘোষণা, আজই তিনি হাথরাসে আসছেন। আসছেন সমাজবাদী নেতা অখিলেশ যাদব। শুধু তাই নয় ঘটনায় প্রলেপ দিতে আসছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও পুলিশের ডিজি।

চিনে নিন সেই জেলাশাসককে

নির্যাতিতার পরিবারের সবচেয়ে বেশি অভিযোগ জেলাশাসক প্রবীন কুমার লস্করের বিরুদ্ধে। তিনি শুধু হুমকি দেননি পরিবারকে, বাল্মীকি পরিবারের স্বাভাবিক জীবন-যাপন বন্ধ করে দিয়েছিলে। তিনি বলেছিলেন, সারা বছর মিডিয়া বা অন্যরা থাকবে না। আমরাই থাকব। শুধু তাই নয়, বলেছিলেন মেয়ে করোনায় মরলে সরকারি অনুদান পেতে না। এক্ষেত্রে তো পাবে। তাহলে চুপ করে যাও। এই জেলা শাসকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে বাল্মিকী পরিবার।

আর মধ্যিখানে পড়ে গিয়ে কথার খেই হারিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং। বলছেন চক্রান্তকারীরা নানা কথা রটাচ্ছে। সরকার সঠিক পদক্ষেপ নেবে। পরিবার বলছে, তাহলে কেন সকলের সব স্বাধীনতায় বাধা দেওয়া হচ্ছিল? মিডিয়াকে কেন রোখা হয়েছে, আমাদের স্বাভাবিক জীবন ব্যতিব্যস্ত করা হয়েছে? এর মাঝে দলের নেতা বিনয় কাটিয়ার ধর্ষণ হয়নি বলে ফের বিতর্ক বাড়িয়ে দিয়েছেন। সব মিলিয়ে ব্যাপক বিপাকে যোগী সরকার।

আরও পড়ুন-আজ ফের হাথরাসে যাওয়ার চেষ্টা করবেন রাহুল, প্রিয়াঙ্কা

spot_img

Related articles

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...