Friday, April 3, 2026

ফের নাশকতার ছক! বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক

Date:

Share post:

বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার থানার জয়পুরে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গাড়িটিকেও আটক করা হয়েছে। ওই বিপুল বিস্ফোরক কী উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে রানিগঞ্জ মোরগ্রাম জাতীয় সড়কের মহম্মদ বাজারের জয়পুর এলাকায় পুলিশের নাকা চেকিং চলাকালীন একটি মারুতি ভ্যান দেখে সন্দেহ হয়। গাড়ি তল্লাশি করলে প্লাস্টিক প্যাকেট মোড়া প্রায় ৩৯,০০০ পিস ডিটোনেটর উদ্ধার হয়। ঘটনায় গাড়ির চালক আশিস কেওরাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, রানিগঞ্জ থেকে ডিটোনেটরগুলি রামপুরহাট পাথর শিল্পাঞ্চল এলাকার কোন পাথর খাদানে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেই সংক্রান্ত কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি চালক।

বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, “পুলিশের নাকা চেকিংয়ের সময় একটি মারুতি ভ্যান থেকে বিপুল পরিমাণে ডিটোনেটর উদ্ধার হয়। একজনকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে”।

বিস্ফোরকগুলি পাথর খাদানে ব্যবহার না কোন নাশকতামূলক কাজের জন্য পাচার হচ্ছিল সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ডিটোনেটরগুলির বাজারমূল্য প্রায় আট লক্ষ টাকা।

আরও পড়ুন-হাওড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রোমোটারকে গুলি করে খুন দুষ্কৃতীদের

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...