Wednesday, April 1, 2026

বিজেপির ডাকা ১২ ঘন্টার ব্যারাকপুর বনধে সেভাবে কোনও প্রভাব নেই

Date:

Share post:

বিজেপির ডাকা ১২ ঘন্টার ব্যারাকপুর বনধের সেভাবে কোনও প্রভাব পড়ল না। বরং বলা যেতে পারে বনধ প্রত্যাখান করলেন ব্যারাকপুরবাসী। দলীয় কর্মী খুনের প্রতিবাদে ডাকা এই বনধে অবশ্য টিটাগড়ের কিছু এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও বনধের কোনও প্রভাবই পড়েনি। রাস্তায় মানুষ বেরিয়েছেন। রয়েছে পুলিশ ও র‍্যাফের কড়া নজরদারিও। যানবাহন চলছে স্বাভাবিক ছন্দে । সরকারি ও বেসরকারি বাস চলছে বিটিরোডে।
টিটাগড়ের কিছু এলাকা বাদ দিয়ে কার্যত দোকানবাজার সবই খোলা রয়েছে ব্যারাকপুর মহকুমা জুড়ে। ব্যারাকপুর স্টেশন চত্বর, চিড়িয়া মোড় এলাকায় জনজীবন ছিল স্বাভাবিক। বাসস্ট্যান্ডে যাত্রী ছিল যথেষ্ট । বেলা বাড়তে টিটাগড় থানার সামনে ভিড় করেন বিজেপি কর্মী–সমর্থকরা।

আরও পড়ুন- বিজেপি নেতার ময়নাতদন্ত: NRS হাসপাতালের বাইরে ব্যাপক উত্তেজনা
এদিন সকালে ঘটনাস্থলে যান বিজেপির নেতারা ।এই হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের দাবি করেন রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়।
কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘ এই ঘটনা কোনও সামান্য ঘটনা নয়। আমরা এই হত্যাকাণ্ডের  সিবিআই তদন্তের দাবি করছি। একইসঙ্গে এখানকার পুলিশ আধিকারিকদের ভূমিকাও সিবিআই তদন্ত করে দেখুক।
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, ‘ কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত না করা হলে প্রকৃত সত্য উঠে আসবে না। রাজ্যের পুলিশ, প্রশাসনের উপর আমাদের ভরসা নেই। তাই আমরা চাইছি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত হোক।
বিজেপি সমর্থকরা বিটিরোড ও কল্যাণী এক্সপ্রেসওয়েতে কোনও কোনও জায়গায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন।
এক বিক্রেতা জানান, অন্যান্য দিনের মতোই আজও ক্রেতারা দোকান এসেছেন । বরং সংখ্যাটা অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি।
বন্‌ধে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রচুর পরিমাণে পুলিশ ও র‌্যাফ মোতায়ন করা হয়েছে।

Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...