Wednesday, April 1, 2026

হাথরাসকাণ্ডের প্রতিবাদে কলকাতায় কংগ্রেসের ”অবস্থান সত্যাগ্রহ”

Date:

Share post:

উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনায় দেশ জুড়ে ”অবস্থান সত্যাগ্রহ” ডাক দিয়েছে কংগ্রেস। সেইমতো আজ, সোমবার বিধান ভবনের সামনে মঞ্চ বেঁধে প্রতিবাদ দেখায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের প্রদেশ নেতৃত্ব উপস্থিত হয়ে ছিলেন। বিধান ভবনের কর্মসূচিতে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য।

আজ, সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি চলবে। এদিন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, “হাথরাসের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সিবিআই কতটা সঠিক তদন্ত করবে তা নিয়ে সংশয় আছে। কারণ, এটা এনডিএ সরকারের নেতৃত্বাধীন সিবিআই। এর আগে উত্তর প্রদেশের পুলিশ যে ভাবে ঘটনা ধামাচাপা দিয়েছে সেটা আমরা দেখেছি। তাই আমরা দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছি।”

অন্যদিকে, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান অভিযোগ তুলে বলেন, “দিদি আর মোদির মধ্যে কোনও পার্থক্য নেই। হাথরাসের মত দিদিও এ রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।”

আরও পড়ুন-টিটাগড়ের খুনের ঘটনা নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে রাজ্য পুলিশের কার্যত নিষেধাজ্ঞা

Related articles

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...