Monday, April 6, 2026

করোনার কারণে দিল্লিতে সর্বজনীন দুর্গাপুজোয় অনুমতি নয়

Date:

Share post:

করোনা সংক্রমণ এড়াতে এই বছর রাজধানী দিল্লিতে সর্বজনীন দুর্গাপুজোয় অনুমতি দিল না আপ সরকার। জানা গিয়েছে, সর্বজনীন দুর্গাপুজোয় ব্যাপক মানুষের জমায়েত হলে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে এই আশঙ্কাতেই এবার অনুমতি দিচ্ছে না প্রশাসন। এর ফলে রাজধানীর বাঙালিরা এবার দুর্গোৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবেন। দিল্লির বাঙালি প্রধান এলাকা চিত্তরঞ্জন পার্কের মত বড় মাপের সর্বজনীন পুজো কমিটি এই সিদ্ধান্তে হতাশ। তবে বিধিসম্মতভাবে ঘটপুজোর মাধ্যমে পুজোর আচার পালন ও অনলাইনে অঞ্জলি দেওয়া যাবে বলে জানা যাচ্ছে। মন্দিরের দুর্গাপুজো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

আরও পড়ুন-নয়া ৩৯টি রুটে ট্রেন চালানোর অনুমোদন রেল বোর্ডের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...