Friday, April 3, 2026

হাথরাসকাণ্ড: ফের রাজপথে প্রতিবাদ মিছিল তৃণমূল মহিলা কংগ্রেসের

Date:

Share post:

যোগী রাজ্য উত্তরপ্রদেশের হাথরাসে দলিত কন্যা ধর্ষণের ঘটনার প্রতিবাদে ফের কলকাতায় মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস। হাজরা মোড় থেকে এক্সাইড পর্যন্ত এই মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এত আগে একই ইস্যুতে গত বৃহস্পতিবার তৃণমূল মহিলা কংগ্রেস যাদবপুরে মিছিল করেছিল। সেই মিছিলের মতো এদিনও ব্যাপক জমায়েত হয়েছিল।

চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এ দিনের মিছিলে অংশ নিয়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশো আইসিডিএস কর্মী। দলিতদের উপর অত্যাচারের নিন্দা করে তাঁরাও রাস্তায় নেমেছেন। তাঁদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- ক্যাপ্টেনে ক্যাপ্টেনে টক্কর, নারিনের শেষ বলে বাজিমাত নাইটদের

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...